shono
Advertisement

Breaking News

Venezuela

ভেনেজুয়েলায় বড়সড় সামরিক অভিযান ট্রাম্পের, মার্কিন হামলায় খতম কুখ্যাত ড্রাগ মাফিয়া

হামলার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে দেখা যাচ্ছে, জঙ্গল ঘেরা অঞ্চলে এক আস্থানা। কয়েক মুহূর্তের মধ্যেই ভয়ংকর বিস্ফোরণে কার্যত ভস্মীভূত হয়ে যায় আস্থানাটি।
Published By: Amit Kumar DasPosted: 05:18 PM Jun 13, 2026Updated: 05:18 PM Jun 13, 2026

ইরান আপাতত শান্ত হতেই ভেনেজুয়েলায় সক্রিয় হয়ে উঠল মার্কিন সেনা। সামরিক অভিযানে ভেনেজুয়েলায় মৃত্যু হল এক ড্রাগ মাফিয়ায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে হামলার ভিডিও। ট্রাম্পের দাবি অনুযায়ী, মৃত ড্রাগ মাফিয়ার নাম হেক্টর রাস্টেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেস ওরফে নিনো গুয়েরেরো। ট্রেন দে আরাগুয়া কের্টেলের মাস্টারমাইন্ড ছিল এই অপরাধী।

Advertisement

শুক্রবার রাতে হামলার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে দেখা যাচ্ছে, জঙ্গল ঘেরা অঞ্চলে এক আস্থানা। কয়েক মুহূর্তের মধ্যেই ভয়ংকর বিস্ফোরণে কার্যত ভস্মীভূত হয়ে যায় আস্থানাটি। সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, 'ভেনেজুয়েলায় গড়ে ওঠা আন্তর্জাতিক অপরাধচক্র ট্রেন দে আরাগুয়ার প্রধানের উপর হামলা চালানো হয়েছে। আমার নির্দেশে আমেরিকার সাউদার্ন কমান্ড এই সামরিক অভিযান চালায়। হামলায় মৃত্যু হয়েছে নিনো গুয়েরেরোর। ভেনেজুয়েলার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এই অভিযান চালানো হয়।' ঠিক কোথায় এ হামলা চালানো হয়েছে তা স্পষ্ট না করেই ট্রাম্প লিখেছেন, 'এর ফলে ট্রেন দে আরাগুয়ার সন্ত্রাসীদের জন্য ভেনেজুয়েলা বা অন্য কোথাও আর কোনও নিরাপদ আশ্রয় রইল না। আমার নেতৃত্বে সেনাবাহিনী এই সন্ত্রাসীদের প্রত্যেককে খুঁজে বের করে নির্মূল করবে। এদের পৃথিবীতে থাকার কোনও অধিকার নেই।'

উল্লেখ্য, কয়েকমাস আগে ভেনেজুয়েলায় বড় অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। বাড়ির বেডরুম থেকে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনা। অলিখিতভাবে ভেনেজুয়েলা এখন আমেরিকার নিয়ন্ত্রানাধীন। এরপরই ভেনেজুয়েলার মাদক সন্ত্রাসকে নির্মূল করতে কোমর বেঁধে নেমে পড়েছেন ট্রাম্প। তাঁদের মূল টার্গেট জঙ্গিগোষ্ঠী আরাগুয়া। এটিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দলের নেতা নিনো গুয়েরেরো। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, মানব ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। তার মৃত্যু ট্রাম্পের কাছে নিশ্চিতভাবেই বড় স্বস্তির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement