shono
Advertisement

জানেন, ট্রাম্পের মুখ বন্ধ করতে কী পরিকল্পনা করেছেন এই মহিলা?

জানলে চমকে যাবেন। The post জানেন, ট্রাম্পের মুখ বন্ধ করতে কী পরিকল্পনা করেছেন এই মহিলা? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Aug 24, 2017Updated: 06:07 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরের কাগজ বা নিউজ চ্যানেলের মুখাপেক্ষী হয়ে বসে থাকার দিন শেষ। এখন জনসংযোগের বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া। আম জনতার কথা ছেড়েই দিন, যেকোনও বিষয়ে নিজের বার্তা বা বক্তব্য ‘টুইট’ করে জানাতেই বেশি পছন্দ করেন বিশ্বের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা। তা সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হন কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখ বন্ধ করতে টুইটার কিনে নেওয়ার পরিকল্পনা করেছেন ভালেরিয়া প্লাম উইলসন নামে এক মার্কিন মহিলা। এই কাজের জন্য অর্থ সাহায্য চেয়ে নেটিজেনদের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

[সহজ ইংরাজি শব্দের বানান ভুল করে নেটদুনিয়ায় খোরাক ট্রাম্প]

কিন্তু, কে এই ভালেরিয়া প্লাম উইলসন? মার্কিন প্রেসিডেন্টের টুইটার ব্যবহার করা  নিয়ে আপত্তিই বা তিনি তুলেছেন কেন? একসময়ে গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর এজেন্ট হিসেবে কাজ করতেন ভালেরিয়া। তাঁর স্বামী জো উইলসন প্রাক্তন মার্কিন কুটনীতিবিদ। প্রাক্তন মার্কিন প্রেসিজেন্ট জর্জ বুশের ইরাক আক্রমণ করার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তিনি। ২০০৩ সালে স্বামীর উপর বদলা নিতেই ভালেরিয়ার গোপন পরিচয় ফাঁস করে দেন মার্কিন প্রশাসনেরই এক আধিকারিক। বছর দুয়েক পর, ২০০৫ সালে CIA-এর চাকরি ছেড়ে দেন ভালেরিয়া প্লাম উইলসন। আর এখন বর্তমান মার্কিন প্রেসিডেন্টের  ‘টুইট’ করা বন্ধ করতে চাইছেন তিনি। আর সেই লক্ষ্যপূরণের জন্য একটি অভিনব উপায় বের করেছেন এই মার্কিন মহিলা। টুইটার কিনে নেওয়ার জন্য নেটিজেনদের দ্বারস্থ হয়েছেন ভালেরিয়া। টুইটারেই রীতিমতো হ্যাশট্যাগ দিয়ে অর্থ সাহায্য চেয়ে প্রচারও চালাচ্ছেন তিনি। বস্তুত, ভালেরিয়ার আবেদনে সাড়াও দিয়েছেন নেটিজেনদের অনেকেই।

ভালেরিয়া প্লাম উইলসনের অভিযোগ, টুইটারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে মার্কিন মুলুকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। অশান্তি বাড়ছে। নেটিজেনদের সাহায্যে যদি টুইটার কিনে নিতে পারেন, তাহলে কথাই নেই। কিন্তু, যদি তা নাও হয়, সেক্ষেত্রে টুইটারের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কিনে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করতে চান ভালেরিয়া প্লাম উইলসন। যদিও এই উদ্যোগকে একেবারেই আমল দিতে নারাজ হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার বলেছেন, এখনও পর্যন্ত খুব সামান্য অর্থই সংগ্রহ করতে পেরেছেন ওই মহিলা। এর থেকে বোঝা যাচ্ছে, মার্কিন নাগরিকরা তাঁর এই উদ্যোগকে আদৌও সমর্থন করছেন না। যদিও ভালেরিয়া প্পাম উইলসনের এই উদ্যোগ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি টুইটার কর্তৃপক্ষ।

[‘খুনি রোবট’-এর ভয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ বিজ্ঞানীর]

The post জানেন, ট্রাম্পের মুখ বন্ধ করতে কী পরিকল্পনা করেছেন এই মহিলা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার