shono
Advertisement

Breaking News

চিকিৎসকের বেশে নিউ ইয়র্কের হাসপাতালে হামলা আততায়ীর, মৃত ৩

চিকিৎসকের বেশে বন্দুকবাজের হানা চিকিৎসক The post চিকিৎসকের বেশে নিউ ইয়র্কের হাসপাতালে হামলা আততায়ীর, মৃত ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:55 AM Jul 01, 2017Updated: 07:33 AM Jul 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : চিকিৎসকের বেশে এআর ১৫ রাইফেল নিয়ে হাসপাতালে হানা বন্দুকবাজের। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ৯৭২ শয্যার ব্রোনস্ক-লেবানন হাসপাতালের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে নিউ ইয়র্ক জুড়ে। বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৩জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয় জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে একজন মহিলা চিকিৎসক রয়েছেন বলে জানা গিয়েছে। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, ব্রোনস্ক এলাকার এই হাসপাতালটিতে শুক্রবার স্থানীয় সময় বেলা ৩ টে নাগাদ এই হামলা চলে। চিকিৎসকের পোশাক পরে এক ব্যক্তি হঠাৎই হাসপাতালের ভিতরে গুলি চালাতে শুরু করে। বেশ কয়েকজনকে গুলি করার পর হামলাকারী আত্মঘাতী হয় বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পরে নিউ ইয়র্ক পুলিশ জানায়, ৩৫ বছর বয়সি হামলাকারী ড. হেনরি বেল্লো এই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিল। ২০১৫ সালে ম্যানহাটনের বাসিন্দা এক মহিলা তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। তারপর পদ থেকে ইস্তফা দেয় হেনরি। তাকে গ্রেপ্তারও করা হয়। তাই কোনও সন্ত্রাবাদী হামলা নয়, বরং কর্মক্ষেত্রে পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে মনে করছেন নিউ ইয়র্কের মেয়র। তবে হামলার পিছনে আরও কোনও কারণ রয়েছে কিনা, অথবা তার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কিনা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, হাসপাতালের ১৬ তলায় প্রথম গুলি চালাতে শুরু করে ওই বন্দুকবাজ। মৃত ও আহতরা সকলেই হাসপাতলের ১৬ ও ১৭ তলায় কর্মরত ছিলেন। কর্মব্যস্ত সময়ে হাসপাতালটিতে হাজারেরও বেশি মানুষ ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

The post চিকিৎসকের বেশে নিউ ইয়র্কের হাসপাতালে হামলা আততায়ীর, মৃত ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার