shono
Advertisement
Ireland

'শরণার্থীদের তাড়াও', আইএসের ধাঁচে হামলা ঘিরে অগ্নিগর্ভ উত্তর আয়ারল্যান্ড, বিক্ষোভ গোটা ব্রিটেনে

গত সোমবার সুদানের এক অভিবাসী ছুরি নিয়ে হামলা চালায় এক আইরিশ ব্যক্তির উপর। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তারপরেই পথে নেমেছেন আমজনতা।
Published By: Anwesha AdhikaryPosted: 12:26 PM Jun 12, 2026Updated: 01:04 PM Jun 12, 2026

গণবিক্ষোভে উত্তাল ব্রিটেন। শরণার্থীদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছেন শয়ে শয়ে মানুষ। সেই বিক্ষোভ রীতিমতো বর্ণবিদ্বেষীও হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত উত্তর আয়ারল্যান্ডের একটি ছুরি হামলা থেকে। গত সোমবার সুদানের এক অভিবাসী ছুরি নিয়ে হামলা চালায় এক আইরিশ ব্যক্তির উপর। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তারপরেই পথে নেমে বিক্ষোভ শুরু করেছেন উত্তর আয়ারল্যান্ডের আমজনতা। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ব্রিটেনের নানা অংশেও।

Advertisement

গত সোমবার উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ঘটে ভয়ংকর ঘটনাটি। সুদান থেকে আসা এক শরণার্থী ছুরি নিয়ে হামলা চালায় এক আইরিশ ব্যক্তির উপর। ৪৪ বছর বয়সি ওই আইরিশ ব্যক্তির বাঁ চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। মুখে এবং পিঠে গুরুতর আঘাত লেগেছে। কেন এই আক্রমণ, সেই নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। সুদানের ওই শরণার্থীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে প্যারিস ও ডাবলিন হয়ে সে ব্রিটেনে প্রবেশ করেছিল। এরপরই সে অ্যাসাইলামে থাকার আবেদন করে। ২০২৮ সাল পর্যন্ত ব্রিটেনে থাকার অনুমতি পেয়েছিল।

এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা ব্রিটেন। মঙ্গলবার থেকেই উত্তর আয়ারল্যান্ডের নানা শহরে জমায়েত হচ্ছেন আইরিশরা। তাঁদের অধিকাংশের পরনে কালো পোশাক এবং মাস্ক। একই ছবি স্কটল্যান্ডেও। কৃষ্ণাঙ্গ এবং শরণার্থীদের বিরোধিতা করে কালো হুডি পরেছেন প্রতিবাদীরা। বেশ কয়েকটি জায়গায় পুলিশের গাড়ি, বাসে আগুন ধরিয়েছেন তাঁরা। ১২ জন পুলিশকর্মী আহত হয়েছেন এই বিক্ষোভে। পরে জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই ইস্যুতে মুখ খুলেছেন সংসদে। প্রতিবাদীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। আক্রান্তের পরিবারও জানিয়েছেন, সহিংস প্রতিবাদ চান না তাঁরা। জানা গিয়েছে, আয়ারল্যান্ডে বসবাসকারী বহু অভিবাসীদের বাড়ি লক্ষ্য করেও হামলা হচ্ছে। স্থানীয় সাংসদের আশঙ্কা, এই প্রতিবাদ খুব তাড়াতাড়িই বর্ণবিদ্বেষী হয়ে উঠতে পারে। সেটা আটকানো দরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement