shono
Advertisement

শিখ তীর্থযাত্রীদের আসতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

কী বক্তব্য ভারতের? The post শিখ তীর্থযাত্রীদের আসতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Jun 09, 2017Updated: 11:00 AM Jun 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পঞ্চম শিখ গুরু অর্জন দেবের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে লাহোরের দেরা সাহেব এবং পাঞ্জা সাহেব গুরুদ্বারে বসেছে ‘শাহেদি জোর মেলা’। এই অনুষ্ঠানেই ভারত থেকে যোগ দেওয়ার কথা ছিল ৮০ জন শিখ তীর্থযাত্রীর। কিন্তু বৈধ ভিসা দেওয়ার পরও ভারত তাঁদের পাকিস্তানে যেতে দিচ্ছে না। এমনটাই অভিযোগ তুলল পাকিস্তান।

Advertisement

কূটনৈতিক মহলের মত, ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে সম্পর্ক প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে চলেছে। কাশ্মীর ইস্যু, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটানো, একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন- এই বিষয়গুলি নিয়ে প্রায় প্রতিদিনই উত্তেজনা বেড়ে চলেছে। আর এই উত্তেজনার আবহের জন্যই নিয়মের দোহাই দিয়ে তীর্থযাত্রীদের পাকিস্তানে যেতে দিতে চাইছে না ভারত। সেজন্যই আট্টারি স্টেশন থেকে সমঝোতা এক্সপ্রেসে তীর্থযাত্রীদের সে দেশে যাওয়ার অনুমতি দেয়নি নয়াদিল্লি। জানানো হয়েছে, ভিসায় বিশেষ ট্রেনের উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে সমঝোতা এক্সপ্রেসে ওই যাত্রীদের পাকিস্তানে যাওয়ার প্রশ্ন নেই। প্রসঙ্গত, ৮০ জনের মধ্যে মাত্র ১৪ জন শিখ তীর্থযাত্রীই গন্তব্যে পৌঁছতে পেরেছেন।তবে তাঁরা ওয়াঘা সীমান্ত দিয়ে পায়ে হেঁটেই সে দেশে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে।

[চাকমাদের উপর বেনজির হামলা, প্রতিবাদে উত্তাল ত্রিপুরা]

এই ঘটনার প্রসঙ্গে দিল্লিতে পাক হাইকমিশনারের সূত্রে জানানো হয়েছে, ৮০ জন শিখ তীর্থযাত্রীর ভিসা দেওয়া হলেও আট্টারি রেল স্টেশনে নিয়মের জটিলতার কথা জানিয়ে ৬৬ জনের পাকিস্তানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থানগুলি দেখভালের দায়িত্বে থাকা বোর্ডের মুখপাত্র আমির হাশমি বলেন, ‘গত বৃহস্পতিবার আট্টারি থেকে তীর্থযাত্রীদের নিয়ে আসার জন্য সমঝোতা এক্সপ্রেস রওনা হয়েছিল। কিন্তু ভারতীয় আধিকারিকরা জানান ওই তীর্থযাত্রীদের অন্য ট্রেনে পাকিস্তানে যাওয়ার ভিসা রয়েছে। তাই সমঝোতা এক্সপ্রেসে তাঁরা যেতে পারবেন না।’ হাশমি আরও জানিয়েছেন, ইতিমধ্যে পাক সরকার ওই তীর্থযাত্রীদের ‘জোর মেলা’য় নিয়ে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে চলেছে।

[পাকিস্তানি মহিলার কারণেই শূন্য রানে আউট বিরাট!]

তবে যে ১৪ জন পাকিস্তানে যেতে পেরেছেন, তাঁদের ইতিমধ্যে পাঞ্জা সাহেব হাসান আবদাল গুরুদ্বারে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসঙ্গে আমির হাশমি বলেন, ‘৮০ জনের মধ্যে ১৪ জন ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে এসেছেন। আমাদের আধিকারিকরা তাঁদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করেছেন।’  ১০ দিন ধরে চলে এই অনুষ্ঠানটি। আগামী ১৭ জুন ওয়াঘা সীমান্ত থেকেই ভারতে ফেরার কথা তীর্থযাত্রীদের।

[জানেন, কেন সলমনের ‘টিউবলাইট’ থেকে সরতে হল অক্ষয়কে?]

The post শিখ তীর্থযাত্রীদের আসতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement