shono
Advertisement

রং-তুলিতে স্বপ্নের বুনোট দুধের শিশু, কত দামে ছবি বিক্রি হল জানেন?

ক্যানভাস আঁকড়েই বেড়ে ওঠা ৪ বছরের 'বিস্ময়' বালকের। The post রং-তুলিতে স্বপ্নের বুনোট দুধের শিশু, কত দামে ছবি বিক্রি হল জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM May 01, 2018Updated: 05:47 PM May 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট ছোট হাত এখনও মায়ের কাপড় আঁকড়ে ধরতেই বেশি স্বচ্ছন্দ। তবে সেই হাত অবলীলায় সাদা ক্যানভাসে তুলির আঁচড় কাটে। নানা রঙ ওই ছোট্ট হাতের ছোঁয়াতেই স্বপ্ন আঁকে। সৃজনের স্বপ্ন। যে স্বপ্নে শুধু রঙ নয়, থাকে তিক্ততা, মধুর মতো বাহ্যিক অনুভূতির রসদ। কে না যানে যন্ত্রণা শিল্পের সৌকর্যকে আরও বাড়িয়ে দেয়। শিশুমন যদি সেই মাধুর্যতাকে বরণ করে নিতে পারে, তার থেকে অতুলনীয় বোধহয় কিছু ঘটতেই পারে না। হ্যাঁ সেই জন্যেই তো ব্যতিক্রম শব্দের জন্ম। অদ্ভেত কোলারকর। চার বছরের শিশু। তার তুলির টানে সাদা ক্যানভ্যাসে আজ স্বপ্নের বুনোট। না না শিশুমনের আপন খেয়াল বলে ভুল করবেন না। যোগ্য সমঝদার কিন্তু চিনে নিয়েছে সেই ছবির আত্মিক টান। তাই চার বছরেই চিত্রশিল্পী মহলে সমাদৃত অদ্ভেত। হাজার ডলারে বিক্রি হচ্ছে এই খুদের আঁকা ছবি। চেহারা বয়সে ছোটখাটো হলেও প্রতিভায় আচ্ছা আচ্ছাকেও টক্কর দিতে তৈরি এই বিস্ময় বালক।

Advertisement

জন্ম সূত্রে ভারতীয় অদ্ভেত কোলারকর এখন কানাডা নিবাসী। বছর দুয়েক আগে বাবা মায়ের সঙ্গে মহারাষ্ট্রের পুণে থেকে কানাডার নিউ বার্নসউইকে চলে আসে এই বিস্ময় প্রতিভা। শিশুটির মা একজন পেশাদার চিত্রশিল্পী। তাই ইজেল, ক্যানভাস, রং, রঙের প্যালেট, তুলি অদ্ভেতের সর্বক্ষণের সঙ্গী। কোনও এক অজ্ঞাত কারণে শিশুমনের খেলার সামগ্রীতে জায়গা পেয়েছিল সেই রং-তুলি। তাই এক বছরের জন্মদিনে যখন যাবতীয় উপহারে ঘর ভরেছে,  সেসবের ভিড় থেকে তুলিই টেনে নিয়েছিল সে। তখন থেকেই শুরু ছবি আঁকা। সাদা ক্যানভাস যে কখন সৃজনের অঙ্গন হয়ে উঠেছে বুঝতে পারেননি চিত্রশিল্পী শ্রুতি কোলারকর। ছেলের অবিশ্বাস্য প্রতিভায় নিজেই বিস্মিত হয়ে যান তিনি। নিজের মুখেই শোনালেন সেই কথা, ‘ও শুধু রং নিয়ে খেলায় মাতে, তা কিন্তু নয়। রঙে রঙে স্বপ্নের জাল বোনে অদ্ভেত। কোন রঙের সঙ্গে কোন রঙ মিশলে ক্যানভ্যাস জীবন্ত হয়ে ওঠে, তা এই চার বছর বয়সেই আত্মস্থ করে নিয়েছে। তার আনন্দই আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছিলাম সে শিল্পের সমঝদার হয়ে উঠুক ধীরে ধীরে। শিল্পের মধ্যেই খুঁজে নিক আনন্দের উৎস। সে পেয়েছে আনন্দের ঠিকানা। যা আজীবন তার সঙ্গেই থাকবে।’

গত জানুয়ারিতেই কানাডার সেন্ট জনস আর্ট সেন্টারে হয়ে গেল অদ্ভেদের আঁকা ছবির একক প্রদর্শনী। সেখানেই এই ক্ষুদে চিত্রশিল্পীর ছবির দাম  দু’হাজার ডলার ছুঁয়েছিল। ভারতীয় মূল্যে প্রায় দেড়লক্ষ টাকায় একটি ছবি। চার বছরেই যার ছবির মূল্য ডলার ছোঁয় তাকে তো সেলিব্রিটি বলতেই হবে। তাই না!

The post রং-তুলিতে স্বপ্নের বুনোট দুধের শিশু, কত দামে ছবি বিক্রি হল জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার