shono
Advertisement

২৩ বছর কেটেছে আরবের মরুভূমিতে, অবশেষে দেশে ফিরছেন এই ভারতীয়

অবশেষে ঘরে ফেরা৷ The post ২৩ বছর কেটেছে আরবের মরুভূমিতে, অবশেষে দেশে ফিরছেন এই ভারতীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:45 PM Jun 14, 2017Updated: 01:15 PM Jun 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচ জন ভারতীয়ের মতো ভালো রোজগারের আশায় সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি৷ কিন্তু, প্রতারিত হতে হয় তাঁকে৷ পরিস্থিতি এমন জায়গা পৌঁছয়, যে  মরুভূমিতে বেআইনিভাবে লুকিয়ে থাকতে হয় তামিলনাড়ুর বাসিন্দা গণ প্রকাশকম রাজামৌরিয়ানকে৷ সম্প্রতি সেদেশের বেআইনিভাবে বসবাসকারীদের সাজা মকুব করে ৯০ দিনের মধ্যে দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার৷ প্রায় ২৩ বছর পর দেশে ফিরতে চলেছেন রাজামৌরিয়ানও৷

Advertisement

[গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তালিবান, ফিঁদায়ে হামলায় মৃত ৫ জঙ্গি]

তামিলনাড়ুর কন্যাকুমারীতে বাড়ি রাজমৌরিয়ানের৷ চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার৷  ১৯৯৪ সালে আগস্ট শ্রমিকের কাজ করতে সৌদি আরবে যান তিনি৷ সেখানকার হে্ইল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে কাজও জুটে যায়৷ প্রথম ছয় মাস প্রতি মাসে মাত্র ১০০ সৌদি রিয়াল বেতন পেতেন রাজামৌরিয়ান৷ এরপর অন্য এক ব্যক্তির কাছে কাজে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে৷ কয়েক মাস পর ফের অন্য আর একজনের জমিতে কাজ করতে বলা হয়৷ রাজামৌরিয়ান জানিয়েছেন, ‘এই তিনজনের মধ্যে কে যে  আসল মালিক, বুঝতে পারছিলাম না৷ ঠিকমতো মাইনেও পাচ্ছিলাম না৷ তাই বাধ্য হয়ে পালিয়ে গিয়ে মরুভূমিতে বেআইনিভাবে থাকা শুরু করি৷’ এভাবেই কেটে যায় ২৩টা বছর৷ দেশে আর ফেরা হয়নি রাজামৌরিয়ানের৷ তবে সৌদি আরব থেকে যা রোজগার করেছেন, সেই টাকায় নিজের তিন মেয়ের বিয়ে দিয়েছেন৷ রাজামৌরিয়ান বলেন, তিনি যখন বাড়ি ছেড়েছিলেন, তখন তাঁর মেয়েরা খুবই ছোট ছিল৷ আর এখন নাতি-নাতনিরাও প্রায় একই বয়সে পৌঁছে গিয়েছে৷

[তিন নাবালক ছাত্রের সঙ্গে সহবাস, গ্রেপ্তার অঙ্কের শিক্ষিকা]

এখনও পর্যন্ত দেশে নিজের কোনও বাড়ি নেই রাজমৌরিয়ানের৷ নেই আধার কার্ড, ভোটার কার্ডও৷ কারণ তিনি যখন দেশ ছেড়েছিলেন, তখন আধার কার্ড বা  ভোটার কার্ড চালুই হয়নি৷ গত বছর মারা গিয়েছেন স্ত্রীও৷ তেইশ বছর আগে যে দেশ ছেড়ে গিয়েছিলেন তিনি, আর কদিন পর যে দেশে ফিরবেন, সেই দুই দেশের মধ্যে আকাশ-পাতাল তফাত, তা ভাল করে জানেন রাজামৌরিয়ান৷ তবু নিজের দেশ বলে কথা৷ তাই এখন ফেরার বিমান ধরার জন্য দিন গুনছেন তিনি৷ জানা গিয়েছে, স্থানীয় এক সমাজকর্মীর সাহায্যে ইতিমধ্যেই ভারতে ফেরার জন্য যাবতীয় নথিপত্র জমা দিয়ে দিয়েছেন গণ প্রকাশকম রাজামৌরিয়ান৷

The post ২৩ বছর কেটেছে আরবের মরুভূমিতে, অবশেষে দেশে ফিরছেন এই ভারতীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার