shono
Advertisement
Iran

হরমুজে ভারতীয় জাহাজে গুলিবৃষ্টি! অবশেষে মুখ খুলল ‘বন্ধু’ ইরান

শনিবার ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা।
Published By: Subhodeep MullickPosted: 12:07 PM Apr 19, 2026Updated: 12:07 PM Apr 19, 2026

হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা নিয়ে অবশেষে মুখ খুলল ইরান। তেহরান স্পষ্ট করেছে, এই ঘটনা অনিচ্ছাকৃত। যোগাযোগে ফাঁক থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবারই এই হামলার পর ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বিদেশমন্ত্রক। সূত্রের খবর, দীর্ঘক্ষণ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক হয়। হরমুজে যাতে ভারতীয় বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই আশ্বাসও নয়াদিল্লি ফের একবার ইরানের কাছ থেকে চেয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ভারত মোট ২১টি জাহাজের তালিকা তেহরানের হাতে তুলে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও হরমুজে আক্রান্ত হয় হয় ভারতের পতাকাবাহী দুই জাহাজ। ইরানের রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে জানিয়েছেন, এই ঘটনা অনিচ্ছাকৃত। যোগাযোগে ফাঁক থাকার কারণেই ঘটেছে।

উল্লেখ্য, শনিবার ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। চলে গুলিবৃষ্টি। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement