shono
Advertisement

Breaking News

Iran

৫ মাস পরও তাজা বারুদের গন্ধ! খামেনেইয়ের বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রথমবার প্রকাশ ইরানের

বৃহস্পতিবারই ইরানের মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তাঁর মৃত্যুর ১২৬ দিনেরও বেশি সময় পর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। গত এক সপ্তাহ ধরে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলার পর বৃহস্পতিবার তাঁকে সমাহিত করা হবে।
Published By: Subhodeep MullickPosted: 01:20 PM Jul 09, 2026Updated: 03:56 PM Jul 09, 2026

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর পেরিয়ে গিয়েছে ৪ মাস। অবশেষে প্রাক্তন নেতার বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করল ইরান।

Advertisement

২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনই নিহত হন খামেনেই। তাঁর সঙ্গেই মৃত্যু হয় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। যার মধ্যে ছিলেন খামেনেইয়ের ১৪ মাসের নাতনিও। তবে প্রাণে বেঁচে যান তাঁর পুত্র মোজতবা খামেনেই। তিনি গুরুতর আহত হন। মোজতবা এখন ইরানের বর্তমান সুপ্রিম লিডার। বৃহস্পতিবার ইরান যে ভিডিওটি প্রকাশ করেছে, সেখানে খামেনেইয়ের বাড়ির ক্ষয়ক্ষতির দৃশ্য ফুটে উঠেছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির কাঠামো প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। বেরিয়ে পড়েছে 'হাড়-পাঁজর'। বাড়ির ভিতরে একটি হলঘরও ছিল। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকেই খামেনেই ভাষণ দিতেন। কিন্তু হামলার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হলঘরটিও। 

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইরানের মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তাঁর মৃত্যুর ১২৬ দিনেরও বেশি সময় পর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। গত এক সপ্তাহ ধরে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলার পর বৃহস্পতিবার তাঁকে সমাহিত করা হবে। তেহরান থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠান কম, ইরাকের নাজাফ ও কারবালা শহর পেরিয়ে ইরানের মাশহাদে তা শেষ হচ্ছে। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন খামেনেই। তাৎপর্যপূর্ণভাবে সমাহিত করার দিনই খামেনেইয়ের বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করল ইরান।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement