shono
Advertisement
Lebanon

যুদ্ধের ভয়ংকর পরিণাম! লেবাননে ঘরছাড়া প্রায় ৪ লক্ষ শিশু, দিকে দিকে হাহাকার

লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইগি করসি এই রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "চলতি মার্চ মাসেই ইজরায়েলের লাগাতার হামলায় অন্তত ১২১ শিশুর প্রাণ গিয়েছে এবং ৩৯৯ শিশু জখম। ঘরছাড়া অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু। সংঘাতের কারণে শিশুমনের উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা-ও অত্যন্ত উদ্বেগজনক।" ইউনিসেফের রিপোর্ট জানাচ্ছে, ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী  হেজবোল্লার বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরুর কারণে সেখানকার সাধারণ নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 11:08 AM Mar 29, 2026Updated: 11:08 AM Mar 29, 2026

হেজবোল্লার বিরুদ্ধে ইজরায়েলি সেনার নাগাড়ে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র অভিযানের জেরে লেবাননে অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু ঘরহারা। এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক শাখা ইউনিসেফ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাদের সদ্যপ্রকাশিত রিপোর্টে।

Advertisement

লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইগি করসি এই রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "চলতি মার্চ মাসেই ইজরায়েলের লাগাতার হামলায় অন্তত ১২১ শিশুর প্রাণ গিয়েছে এবং ৩৯৯ শিশু জখম। ঘরছাড়া অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু। সংঘাতের কারণে শিশুমনের উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা-ও অত্যন্ত উদ্বেগজনক।" ইউনিসেফের রিপোর্ট জানাচ্ছে, ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী  হেজবোল্লার বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরুর কারণে সেখানকার সাধারণ নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে দেশটির প্রায় ১৪ শতাংশ বাসিন্দারা সংকটে পড়েছেন। এতে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত পরিবারগুলির শিশুদের অধিকাংশই অস্থায়ী আশ্রয়কেন্দ্র, স্কুল কিংবা উন্মুক্ত স্থানে তাঁবুতে রয়েছে। এতে তাদের খাদ্য, বিশুদ্ধ জল, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বেইরুট-সহ বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত আট লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন রাষ্ট্রসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা গিয়েছে। বহু দেশ ইজরায়েলের কাছে এই হামলা বন্ধে আর্জি জানালেও তাতে কান দেয়নি তেল আভিভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement