shono
Advertisement

Breaking News

ভারতীয় সেনার পরাক্রমে নাস্তানাবুদ জইশ, নয়া কৌশল জঙ্গিদের

এবার কী কৌশল সন্ত্রাসবাদীদের? The post ভারতীয় সেনার পরাক্রমে নাস্তানাবুদ জইশ, নয়া কৌশল জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:36 PM Feb 18, 2019Updated: 08:22 AM Feb 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভাই’দের বলিদান বিফলে যাবে না৷ পুলওয়ামা জঙ্গি হানায় শহিদ ৪৯ জন জওয়ানের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন তাঁরা৷ কথাও রেখেছেন৷ সত্যি বিফলে যায়নি শহিদদের রক্ত৷ উপত্যকাতে পাল্লা দিয়ে চলছে জঙ্গি খোঁজার কাজ৷ সোমবার সকালেই খতম হয় উপত্যকায় আত্মগোপন করে থাকা কয়েকজন শীর্ষ জইশ জঙ্গি৷ ভারতীয় সেনার এই চরম প্রত্যাঘাতে কার্যত কোণঠাসা জইশ৷ পাক সেনার সাহায্যে এতদিন সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলিতে নিশ্চিন্তে দিনযাপন করছিল তারা৷ সূত্রের খবর, ভারতীয় সেনার হেভি শেলিংয়ের মুখে পড়ে,  এখন ওই সমস্ত ঘাঁটি থেকে পাত্তাড়ি গুটিয়ে পালাতে শুরু করেছে জঙ্গিরা৷ সেনার মার থেকে বাঁচতে সীমান্ত লাগোয়া জনবহুল এলাকায় ঢুকে পড়েছে সন্ত্রাসবাদীরা৷

Advertisement

[পাকিস্তানপ্রেমী সিধু! বিধানসভায় কংগ্রেস নেতার বিরুদ্ধে সরব বিরোধীরা ]

পাক সেনা ও উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের উপর সাঁড়াশি আক্রমণ শুরু করেছে ভারতীয় সেনা৷ একদিকে সীমান্তে এপার থেকে পাক সেনাকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে৷ অন্যদিকে, পাল্লা দিয়ে জম্মু-কাশ্মীরের নানা অংশে চলছে নাকা তল্লাশি৷ গোয়েন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেখানে যেখানে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে, সেই সমস্ত এলাকায় ঢুকে সন্ত্রাসবাদীদের মেরে আসছে সেনা৷ সেই লড়াইয়ের ফলেই সোমবার সকালে বড়সড় সাফল্য পায় সেনা৷ পুলওয়ামার পিংলান গ্রামে আত্মগোপন করে থাকার সময় সেনার আক্রমণের মুখে পড়ে জইশ কমান্ডার কামরান। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তিন জঙ্গিকে৷ কামরানই ছিল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড৷

[বিয়েতে পাওয়া টাকা শহিদদের পরিবারের জন্য দান করলেন গুজরাটের নবদম্পতি]

একই ভাবে সীমান্তেও সমান পরাক্রম দেখাচ্ছে ভারতীয় সেনা৷ প্রতিশোধের আগুনে টগবগ করে ফুটছেন জওয়ানরা৷সন্ত্রাসীদের নির্মূল করতে তাঁদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে সরকার৷ যার সদ্ব্যাবহার করছেন তাঁরাও৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উপত্যকা ও সীমান্তে সেনার প্রতিটি পদক্ষেপের খবরাখবর এসে পৌঁছাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে৷ সেই সূত্র মারফত জানা গিয়েছে, সীমান্তের এপার থেকে ভারতীয় সেনার ছোঁড়া গোলা-গুলির মুখে পড়ে কার্যত নাস্তানাবুদ অবস্থা পাক সেনার৷ এবং সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলিতে আত্মগোপন করে থাকা জইশ জঙ্গিদের৷ সোমবার থেকে ওই সমস্ত ঘাঁটি ছেড়ে তারা পালাতে শুরু করেছে সীমান্ত লাগোয়া জনবহুল এলাকার দিকে৷ কারণ, তারা ভাল করেই জানে জনবহুল এলাকায় ঢুকে পড়তে পারলেই প্রাণে মরার সম্ভাবনা অনেকটা কমে যাবে৷ কারণ ভারতীয় সেনা কখনই সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করবে না৷ ওয়াকিবহাল মহলের মতে, খুব কৌশল করেই এই পদক্ষেপ নিয়েছে জইশ জঙ্গিরা৷

The post ভারতীয় সেনার পরাক্রমে নাস্তানাবুদ জইশ, নয়া কৌশল জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement