shono
Advertisement
Ukraine

জেলেনস্কির দুয়ারে ভয়ংকর হামলা রাশিয়ার! ধ্বংস ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের স্টিল প্লান্ট, মৃত ২

রুশ-ইউক্রেন যুদ্ধের শিকার এবার ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তল। রবিবার ইউক্রেনের তরফে ভয়ংকর ড্রোন হামলা চালানো হয়েছিল রাশিয়ায়। এর পালটা জবাবে জেলেনস্কির জন্ম শহরে বেলাগাম হামলা চালাল রুশ সেনা।
Published By: Amit Kumar DasPosted: 10:53 AM Aug 17, 2026Updated: 01:42 PM Aug 17, 2026

রুশ-ইউক্রেন যুদ্ধের শিকার এবার ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের সংস্থা। রবিবার ইউক্রেনের তরফে ভয়ংকর ড্রোন হামলা চালানো হয়েছিল রাশিয়ায়। এর পালটা জবাবে জেলেনস্কির জন্ম শহরে বেলাগাম হামলা চালাল রুশ সেনা। সেই হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় শিল্পপতির স্টিল প্লান্ট। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। হামলার পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কারখানার কাজ।

Advertisement

এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে একজন পুরুষ, দ্বিতীয়জন মহিলা। রাশিয়া যেখানেই ব্যালেস্টিক হামলা চালাচ্ছে সেখানে বেছে বেছে পরিকাঠামো ব্যবস্থাকে টার্গেট করা হচ্ছে।

'আর্সেলরমিত্তাল' নামের এই সংস্থা ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত প্রস্তুতকারী সংস্থা।

এদিকে লক্ষ্মী মিত্তলের সংস্থার তরফে জানানো হয়েছে, এই হামলার জেরে কারখানার বিদ্যুৎ উৎপাদন ব্লাস্ট ফার্নেসের কাজে ব্যবহৃত স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে সংস্থা আপাতত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। 'আর্সেলরমিত্তল' নামের এই সংস্থা ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। তবে যুদ্ধের জেরে দীর্ঘদিন ধরে সংস্থার উৎপাদন প্রভাবিত হয়েছিল, এবার রুশ হামলায় তা পুরোপুরি বন্ধ হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি অনুযায়ী, গত রাতে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন তারা ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের মতে, প্রায় ৬০০টি ড্রোন রাজধানীর দিকে আসছিল, যেগুলোর প্রায় এক-তৃতীয়াংশ গুলি করে নামানো হয় মস্কো অঞ্চলে। ইউক্রেনের এই হামলায় রাশিয়ায় মৃত্যু হয়েছিল ৬ জনের। এরই পালটা এবার এবার ইউক্রেনে ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল রাশিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement