shono
Advertisement
LeT commander

ইদের প্রার্থনা সেরে মসজিদ থেকে বেরোতেই গুলি-ধারাল অস্ত্রের কোপ! পাকিস্তানে 'খুন' লস্কর কমান্ডার

এখনও হামলার কারণ স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জেরে এই হামলা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার ধরণ দেখে মনে হয়েছে রীতিমতো পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। অল্প সময়ে হত্যাকাণ্ড চালিয়ে পালায় দুষ্কৃতীরা।
Published By: Kishore GhoshPosted: 05:23 PM Mar 22, 2026Updated: 05:57 PM Mar 22, 2026

লাহোরে একটি মসজিদে ইদের নমাজ পড়তে গিয়েছিলেন। মসজিদ থেকে বেরনো মাত্র দুষ্কৃতীর হামলায় মৃত্যু হল পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার কমান্ডার বিলাল আরিফ সরাফির। শনিবার তাঁকে তাঁকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হামলার নেপথ্যে রয়েছেন বিলালের পরিবারের লোকেরাই। হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, ইদের প্রার্থনা সেরে ফেরার পথে লস্করের সদর দপ্তর মুরিদকের কাছে বিলালের উপর হামলা চালানো হয়। লস্করের এই সদর দপ্তরেই সিঁদুর অভিযানে হামলা চালিয়েছিল ভারত। হামলাকারীদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও হামলার কারণ স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জেরে এই হামলা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার ধরণ দেখে মনে হয়েছে রীতিমতো পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। অল্প সময়ে হত্যাকাণ্ড চালিয়ে পালায় দুষ্কৃতীরা।

ভারতের মোস্ট ওয়ান্ডেট তালিকায় ছিল লস্কর কমান্ডার বিলাল আরিফ সরাফি। ২০০৫ সালে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনে যোগ দেন তিনি। তাঁর মূল কাজ ছিল, তরুণদের মগজধোলাই দিয়ে জঙ্গিদলে নিয়োগ করা। এর পাশাপাশি হবিল সংগ্রহ করা, অস্ত্রের জোগান এবং সন্ত্রাসবাদীদের সব রকম ভাবে সহযোগিতা করতেন বিলাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement