shono
Advertisement

Breaking News

Pakistan

‘আমেরিকা পাকিস্তানে হামলা চালালে দিল্লিতে বোমা ফেলব’, আজগুবি দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি পাক রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বহু জটিলতা তৈরি হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রক্তাক্ষয়ী সংঘাতের মাঝেই এহেন মন্তব্য করলেন আব্দুল।
Published By: Subhodeep MullickPosted: 11:53 AM Mar 22, 2026Updated: 11:53 AM Mar 22, 2026

পাকিস্তানে যদি বিদেশি কোনও শক্তি হামলা চালায়, তাহলে ইসলামাবাদ চুপ করে বসে থাকবে না। পাকিস্তান উলটে ভারতে হামলা চালাবে। সম্প্রতি এমনই বিদঘুটে দাবি করলেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত।

Advertisement

এক পাক সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমেরিকা যদি কোনও দিন পাকিস্তান আক্রমণ করে, তাহলে আমাদেরও এক মুহূর্ত না ভেবে ভারতে হামলা চালাতে হবে। মুম্বই, দিল্লির মতো শহরে আমরা বোমাবর্ষণ করব। আমাদের ছেড়ে কথা বলব না। কী হবে তা পরে দেখা যাবে।” তবে এই পরিস্থিতিকে ‘অসম্ভাব্য’ বলেও বর্ণনা করেছেন আব্দুল। তিনি আরও বলেন, “যদি কেউ আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, তাহলে ভারত যেখানে খুশি সেখানে আক্রমণ করা ছাড়া পাকিস্তানের আর কোনও উপায় থাকবে না। তবে আমরা চাই না এমনটা হোক, ভারতও চায় না।”

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি পাক রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বহু জটিলতা তৈরি হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রক্তাক্ষয়ী সংঘাতের মাঝেই এহেন মন্তব্য করলেন আব্দুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement