shono
Advertisement
Mojtaba Khamenei

তেহরানে বাবা খামেনেইর অন্ত্যেষ্টিতে থাকবেন না ছেলে খামেনেই, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

৪ জুলাই তেহরানে আয়াতোল্লা আলি খমেনেইর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান।
Published By: Kishore GhoshPosted: 07:35 PM Jul 02, 2026Updated: 03:28 PM Jul 03, 2026

আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পরে, ৪ জুলাই তেহরানে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। যদিও সেই শ্রদ্ধানুষ্ঠানে থাকবেন না খামেনেইর উত্তরসূরি ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই। বৃহস্পতিবার মোজতবার আপ্তসহায়ক জানিয়েছেন, নিরাপত্তার কারণেই জনসমক্ষে আসবেন না তিনি।

Advertisement

একটি ভারতীয় সংবাদমাধ্যমেকে আয়াতোল্লা হাকিম এলাহি বলেন, "ইজরায়েলের সঙ্গে উত্তেজনা অব্যাহত রয়ছে। এই অবস্থায় নিরাপত্তার কারণেই প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন না মোজতবা।" যোগ করেন, "ইজরায়েলের হুমকি সত্ত্বেও অন্ত্যেষ্টি অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে যে সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারীরা যোগ দেবেন।" ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিও জানিয়েছেন, শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে ভারতীয়দের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।

প্রসঙ্গত, খামেনেইয়ের অন্ত্যেষ্টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও একই সময়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পূর্বনির্ধারিত সফর থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তবে ভারত থেকে একটি সরকারি প্রতিনিধিদল যাচ্ছে। সেই দলে রয়েছেন বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তাঁদের সঙ্গে বিদেশ মন্ত্রকের কয়েক জন আধিকারিকও যাবেন তেহরানে। ইরানের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনিও উপস্থিত থাকতে পারবেন না, কংগ্রেসের তরফে প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদকে পাঠানো হচ্ছে।

এছাড়াও তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টি আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সূত্রের খবর, আমন্ত্রণ পেয়ে ইতিমধ্যেই ইরানের উদ্দেশে রওনা হয়েছেন জম্মু-কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement