shono
Advertisement
Donald Trump

‘কোনও চুক্তি নয়, নিঃশর্ত আত্মসমর্পণ চাই’, যুদ্ধের ঝাঁজ বাড়তেই ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

বৃহস্পতিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘কোনও কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’
Published By: Subhodeep MullickPosted: 09:02 PM Mar 06, 2026Updated: 09:02 PM Mar 06, 2026

আর কোনও চুক্তি নয়। এবার নিঃশর্ত আত্মসমর্পণ চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝাঁজ বাড়তেই ইরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘কোনও কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’ ট্রাম্প বলেন, “নতুন নেতৃত্ব আসার পর ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবার শক্তিশালী করতে কাজ করা হবে।” মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তিনি অগ্রজ ভূমিকা পালন করতে চান। ব্যক্তিগতভাবে যেভাবে তিনি ভেনেজুয়েলার নেতা নির্বাচন করেছেন, ঠিক সেই ভাবেই তিনি ইরানের নতুন নেতা খুঁজতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত, সপ্তম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement