shono
Advertisement

Breaking News

বোনের চোখ খুবলে নিয়ে হত্যা করল দুই ভাই

কিসের জন্য এই নৃশংসতা? The post বোনের চোখ খুবলে নিয়ে হত্যা করল দুই ভাই appeared first on Sangbad Pratidin.
Posted: 08:50 PM Nov 03, 2016Updated: 03:20 PM Nov 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে অপহরণ করেছে বোন৷ এই অভিযোগ তুলে বোনকে নৃশংস ভাবে খুন করল দুই ভাই৷ ধারাল অস্ত্র দিয়ে কেটে দিল তাঁর অঙ্গপ্রতঙ্গ৷ খুবলে নিল চোখ৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড় এলাকায় ঘটেছে এই ঘটনা৷

Advertisement

স্থানীয় বাসিন্দাদের কথায়, চল্লিশোর্ধ্ব ওই মহিলার সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক ছিল না তাঁর ভাইদের৷ ক’দিন আগে এক ভাইয়ের কিশোরী মেয়ে নিখোঁজ হয়ে যায়৷ এর দায় বোনের উপর চাপায় ভাইয়েরা৷ অপহরণের অভিযোগ আনে বোনের বিরুদ্ধে৷

মৃতার মেয়ে জানিয়েছে, হঠাৎ বাড়ির ভিতরে ঢুকে আসে তাঁর দুই মামা৷ কিছু বুঝে ওঠার আগেই মায়ের উপর হামলা চালায়৷ নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে৷ এমনকী চোখও খুবলে নেয়৷ ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত দুই ভাই৷ মুজাফফরগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

The post বোনের চোখ খুবলে নিয়ে হত্যা করল দুই ভাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement