shono
Advertisement
Pakistan Deputy PM

দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়

যে দুই বিদেশি মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁদের একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলার বাসিন্দা। নির্যাতিতার দাবি, মূল অভিযুক্ত মহম্মদ রাজা দারের সঙ্গে তাঁর পরিচয় সিঙ্গাপুরে।
Published By: Subhajit MandalPosted: 10:40 AM Jul 04, 2026Updated: 10:40 AM Jul 04, 2026

বিশ্বের দরবারে পাকিস্তানের নাক কাটল খোদ সেদেশের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়। তার বিরুদ্ধে দুই বিদেশি মহিলাকে অপহরণ ও ধর্ষণের বিস্ফোরক অভিযোগ। ওই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। জানা গিয়েছে, মূল অভিযুক্ত আসলে খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়।

Advertisement

পাকিস্তানের শেহবাজ শরিফের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। অভিযোগ, তাঁর আত্মীয় মহম্মদ রাজা দার এবং অন্য তিন যুবক হাজান রাজা, সিকান্দার খান এবং সাজিদ আলি গত ২৯ জুন লাহোরে দুই বিদেশি মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। শুক্রবার লাহোরের এক আদালত অভিযুক্তদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

যে দুই বিদেশি মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁদের একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলার বাসিন্দা। এক নির্যাতিতার দাবি, মূল অভিযুক্ত মহম্মদ রাজা দারের সঙ্গে তাঁর পরিচয় সিঙ্গাপুরে। সেখানে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা শুরু করেন দু'জনে। রাজা দারের আমন্ত্রণেই তিনি এবং ভেনেজুয়ালের ওই সহকর্মী পাকিস্তানে যান। কিন্তু পাকিস্তানে নামামাত্রই রাজা দারের সাঙ্গপাঙ্গরা তাঁদের দু'জনকে তুলে নিয়ে একটি বাড়িতে চলে যায়। সেখানে তাঁদের গণধর্ষণ করা হয়। এমনকী মুক্তি দেওয়ার জন্য অর্থও দাবি করা হয়। শেষে নির্যাতিতার স্পেন নিবাসী বাবা পাক পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেছে।

মনে করা হচ্ছে, পুরো ঘটনাই উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়ের মস্তিষ্কপ্রসূত। নিজের প্রভাব খাটিয়ে দুই মহিলার ভিসার ব্যবস্থাও করেছিল ওই মূল অভিযুক্তই। পাকিস্তান পুলিশ জানিয়েছে, এটা যেহেতু সংবেদনশীল মামলা, তাই তদন্তে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দিক ভেবে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement