shono
Advertisement
Epstein Files

মেঝেতে কিশোরীর উপর প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু! এপস্টেইন ফাইলে ফাঁস ব্রিটেন রাজ পরিবারের ‘কেচ্ছা’

এপস্টেইন ফাইলস বিতর্কে নাম জড়িয়েছে ব্রিটেনের রাজ পরিবারের। গত বছরই যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রুর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসে। তারপরই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নেন।
Published By: Subhodeep MullickPosted: 07:23 PM Feb 01, 2026Updated: 07:26 PM Feb 01, 2026

মেঝেতে শুয়ে এক কিশোরী। তাঁর উপর ঝুঁকে পড়ে রয়েছেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু। এপস্টেইন ফাইলের সদ্য প্রকাশিত নথিতে তাঁর একমকই একটি ছবি ফাঁস হতেই হইচই পড়ে গিয়েছে।    

Advertisement

এপস্টেইন ফাইলস বিতর্কে নাম জড়িয়েছে ব্রিটেনের রাজ পরিবারের। গত বছরই যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রুর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসে। তারপরই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নেন। এই পরিস্থিতিতে গত শুক্রবার সদ্য প্রকাশিত নথিতে অ্যান্ড্রুর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, জনৈকা এক কিশোরী মাটিতে শুয়ে রয়েছেন। তাঁর উপর ঝুঁকে পড়ে রয়েছেন অ্যান্ড্রু। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, ওই কিশোরীর পেটে হাত রেখে আছেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ। কিন্তু কে এই কিশোরী? ছবিগুলি কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি।

তবে শুধু ছবি নয়। এপস্টেইন ফাইলসের সদ্য প্রকাশিত নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। জানা যায়, ২০১০ সালে জেফ্রি এপস্টেইন এবং অ্যান্ড্রুর মধ্যে ইমেলে কিছু কথা হয়। সেখানে এপস্টেইন অ্যান্ড্রুকে বলেন, “আমার এক রুশ বান্ধবী রয়েছে। ২০ থেকে ২৪ তারিখের মধ্যে তিনি লন্ডনে থাকবেন। আমার মনে হয়, তাঁর সঙ্গে নৈশভোজ আপনি উপভোগ করবেন।” তবে রহস্যময়ী সেই রুশ মহিলার সঙ্গে অ্যান্ড্রুর কোনওদিন সাক্ষাৎ হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement