shono
Advertisement
PM Narendra Modi-Donald Trump

হরমুজে মহাসংকট! আগামী সপ্তাহেই মোদির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউস

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা মোদি এবং ট্রাম্পের। সূত্রের খবর, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। সংবাদ সংস্থা ‘এপি’ দুই মার্কিন কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ, জ্বালানি, দুই দেশের বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দুই ‘মহান বন্ধু’র এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বও।
Published By: Subhodeep MullickPosted: 08:53 PM Jun 13, 2026Updated: 08:59 PM Jun 13, 2026

ইরান যুদ্ধের আগুনে মহাসংকটে হরমুজ প্রণালী। যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

Advertisement

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা মোদি এবং ট্রাম্পের। সূত্রের খবর, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। সংবাদ সংস্থা ‘এপি’ দুই মার্কিন কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ, জ্বালানি, দুই দেশের বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দুই ‘মহান বন্ধু’র এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বও। এই বৈঠকটির মাধ্যমেই গত দেড় বছরে এই প্রথমবার মুখোমুখি বসবেন মোদি- ট্রাম্প। শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তাঁরা বৈঠক করেছিলেন। উল্লেখ্য, ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।  

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ হরমুজ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়। এটি বিশ্বজুড়ে সমুদ্রপথে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় এক পঞ্চমাংশ। তেলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস – বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছয়। শুধু তা-ই নয়, ভারত যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে, তার অধিকাংশই আসে হরমুজ দিয়ে।কিন্তু যুদ্ধের জেরে বিশ্বব্যাপী চাপ বাড়াতে হরমুজ রুদ্ধ করে রেখেছে ইরান। তেহরানকে পালটা চাপ দিতে হরমুজ ঘিরে রেখেছে একাধিক মার্কিন রণতরীও। এর জেরে গোটা বিশ্বের জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

এদিকে গত কয়েকদিনে ওমান উপকূলে তিনটি ভারতীয় নাবিকদের জাহাজে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় জাহাজের হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। সবকটি হামলার দায় স্বীকার করেছে আমেরিকা। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। নতুন এক 'সংঘাতে' জড়িয়ে পড়েছে দুই রাষ্ট্র। এই প্রতিকূল পরিস্থিতিতে আগামী সপ্তাহে দুই রাষ্ট্রনেতার কী কথা হয়, সেদিকেই নজর প্রত্যেকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement