shono
Advertisement

জেলবন্দি কয়েদিদের সামনেই পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর…

পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ঘটনাটির ভিডিও করার অভিযোগও উঠেছে। The post জেলবন্দি কয়েদিদের সামনেই পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 04:16 PM Jul 30, 2017Updated: 10:46 AM Jul 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষ বলতে নাইট ক্লাবে একটু বেশিই মদ খেয়ে ফেলেছিলেন আর মদ্যপ অবস্থায় ঝগড়া করছিলেন। আর সেকারণেই জেলবন্দি পুরুষ কয়েদিদের সামনেই এক মডেলকে পোশাক খুলতে বাধ্য করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার ক্যালিতে। শুধু পোশাক খুলতে বাধ্য করাই নয়, সেটির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় নাকি ছড়িয়েও দিয়েছে ওই পুলিশ আধিকারিকরা। এমনটাই অভিযোগ ক্যাথরিন মার্টিনেজ নামে ওই মহিলার।

Advertisement

[ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!]

ঠিক কী হয়েছিল সেদিন?

জানা গিয়েছে, ২৭ বছর বয়সি এক সন্তানের মা ওই মহিলা আগে একটি হাসপাতালে ফিজিওথেরাপির কাজ করতেন। এরপরই মডেল এবং ডিজে হিসেবে কাজ শুরু করেন। ঘটনার দিন মদ্যপ থাকায় কলম্বিয়ার বিখ্যাত তেজো গেম খেলার সময় বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই পুলিশ তাঁকে আটক করে। এই সময় পায়ে ব্যাথাও লাগে তাঁর। কিন্তু ক্যাথরিনকে সাহায্য করার বদলে পুলিশ অফিসাররা তাঁকে থানায় নিয়ে যায়। জানলার সঙ্গে হাতকড়া বেঁধে তাঁকে দাঁড় করিয়ে রাখে। কিন্তু ব্যথার কারণে ক্যাথরিন বসার জন্য চেয়ার চাইতে থাকেন। খুলতে বলেন হাতকড়াও। এরপরই ক্যাথরিনকে পোশাক খুলতে বলে উপস্থিত পুলিশ অফিসাররা। তাহলেই তাঁর হাতকড়া খোলা হবে এবং বসার জন্য চেয়ার দেওয়া হবে। শেষপর্যন্ত নিরুপায় হয়ে অনিচ্ছাসত্ত্বেও ওই কাজটি করতে বাধ্য হয় ক্যাথরিন। তাঁর পোশাক খোলার মুহূর্তটি ক্যামেরাবন্দিও করে রাখেন অনেকে। এই প্রসঙ্গে ক্যাথরিন বলেন, ‘পুলিশ অফিসাররা আমাকে বলে, আমার যদি হাতকড়াটি খুলে চেয়ারে বসতে হয় তাহলে আমাকে সবার সামনেই পোশাক খুলতে হবে। আমার শরীর দেখতে চায় তারা। এরপরই বাকি বন্দিরাও সমস্বরে সম্মতি জানাতে থাকে। আমার কিছু কিছু জিনিস মনে আছে, কিন্তু সবটা মনে নেই। এটুকু মনে আছে ওরা আমাকে ভিডিও তোলার কথাটিও জানিয়েছিল।’ ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্যাথরিন বাধ্য হয়েই নিজের পুরো পোশাক খুলছেন। তার একটি হাত জানলার সঙ্গে হাতকড়া দিয়ে বাঁধা।

দেখুন ভিডি:

গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালি পুলিশের প্রধান হুগো কাসাস। ওই মহিলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য সহ আধিকারিকদের ভর্ৎসনাও করেন। তবে ক্যাথরিনকে জোর করে পোশাক খোলায়নি পুলিশ, এমনটাই দাবি করেছেন হুগো কাসাস। এদিকে, ঘটনায় ক্ষুব্ধ ওই মডেল ইতিমধ্যে পুলিশের নামে অভিযোগ করেছেন।

[সঙ্গীর সঙ্গে মিলনের আগে এই প্রশ্নগুলি জিজ্ঞেস করেছেন তো?]

The post জেলবন্দি কয়েদিদের সামনেই পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার