shono
Advertisement

Breaking News

নিজের প্রসব স্থগিত রেখে অন্য রোগীর জন্য এগিয়ে এলেন এই চিকিৎসক

জানেন, কী করলেন তিনি? The post নিজের প্রসব স্থগিত রেখে অন্য রোগীর জন্য এগিয়ে এলেন এই চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Aug 02, 2017Updated: 12:38 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাওয়া-খাওয়ার সময় থাকে না। থাকে না চালচুলো। যখন ডাক আসে তখনই বেরিয়ে পড়তে হয় কাজের খাতিরে। এমনই হয় ডাক্তারি পেশা। তাও ভালবেসে মানুষের জন্য ভাল কিছু করার তাগিদে এই পেশাকেই আপন করে নেন কয়েকজন। এমনই একজন আমান্ডা। মানবিকতার নয়া নজির গড়লেন আমেরিকার কেন্টাকি রিজিওনাল মেডিক্যাল সেন্টারের প্রসূতি বিভাগের এই চিকিৎসক। নিজের প্রসব স্থগিত রেখে আগে রোগীর প্রসব করালেন তিনি। তারপরই জন্ম দিলেন নিজের শিশুর।

Advertisement

[স্তন্যদানের জায়গাই নেই কর্মস্থলে, কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন মায়েরা]

গর্ভবতী অবস্থাতেই কাজ করছিলেন আমান্ডা। প্রসবের ঘণ্টাখানেক আগে পোশাক বদল করতে চেঞ্জিং রুমে গিয়েছিলেন তিনি। তখনই পাশের ঘরের প্রসূতির চিৎকার শুনতে পান। প্রশ্ন করে জানতে পারেন, মহিলার নাম লি জনসন। সময়ের কিছুটা আগেই প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে তাঁর। এদিকে জনসনের ডাক্তার এখনও এসে পৌঁছাননি। রাস্তায় আটকে রয়েছেন তিনি। আর সে সময় এমন কেস সামলাবার মতো একমাত্র আমান্ডাই ছিলেন। এক মুহূর্তের জন্যও না ভেবে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মার্কিন ডাক্তার। সফলভাবে প্রসব করান মহিলার। তখন তাঁরও প্রসবের সময় হয়ে এসেছিল। কিন্তু আগে চিকিৎসকের দায়িত্ব পালন করে তারপরই নিজের সন্তানের জন্ম দেন মহিলা।

[হারিয়েছিলেন যুবক পুত্রকে, ৬৪ বছরে মা হয়ে শোক মিটল মহিলার]

সহকর্মীর অসামান্য কাহিনি ফেসবুকে শেয়ার করেছেন ডা. হালা সাবেরি। আমান্ডার এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন তিনি। কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও। ইতিমধ্যেই প্রায় এগারো হাজার মানুষ লাইক করেছেন হালার পোস্টে। আমান্ডার কাহিনি শেয়ার করেছেন প্রায় হাজার তিনেক মার্কিন বাসিন্দা।

[গর্ভবতী মহিলাকে মাটিতে ফেলে মার, অভিযোগ নিতে টালবাহানা পুলিশের]

The post নিজের প্রসব স্থগিত রেখে অন্য রোগীর জন্য এগিয়ে এলেন এই চিকিৎসক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement