shono
Advertisement

মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লেন বিমানকর্মী, তারপর…

ঘটনাটি ঘটেছে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে৷ The post মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লেন বিমানকর্মী, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 06:30 PM Aug 26, 2017Updated: 01:16 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান তখন মাঝ আকাশে৷ আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিমানের এক ক্রু মেম্বার৷ তড়িঘড়ি রুট বদলে হায়দরাবাদ বিমানবন্দরে বিমান নামালেন পাইলট৷ ঘটনাটি ঘটেছে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে৷ পরে অবশ্য ২৪০ যাত্রীকে নিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি৷

Advertisement

[জানেন, কেন দিল্লির রাস্তায় এক সারমেয়কে পিটিয়ে মারল তিন যুবক?]

হায়দরাবাদ বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, দোহা থেকে ২৪০ জন যাত্রী নিয়ে বালি উড়ে যাচ্ছিল কাতার এয়ারলাইন্সের একটি বিমান৷ শুক্রবার মধ্যরাতে ভারতের আকাশসীমায় প্রবেশ করার পর, আচমকাই বিমানের এক ক্রু মেম্বার অসুস্থ হয়ে পড়েন৷ প্রাথমিকভাবে বিমানেই ওই ক্রু মেম্বারের চিকিৎসাও করা হয়৷ কিন্তু, দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷ একসময়ে জ্ঞান হারান ওই ক্রু মেম্বার৷ এরপরই আর কোনও ঝুঁকি না নিয়ে রুট বদলে বিমানটিকে হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে যান পাইলট৷ বিমান নামার পর, বিমানবন্দর লাগোয়া মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় অসুস্থ ক্রু মেম্বারকে৷ পরে সেখান থেকে তাঁকে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ হাসপাতালে সূত্রে খবর, ওই বিমানকর্মীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হায়দরাবাদ বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটি৷ পরে রাত তিনটে নাগাদ বিমানটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷

[আধারের তথ্য চুরি করছে মার্কিন গোয়েন্দারা! বিস্ফোরক উইকিলিকস]

মাস পাঁচেক আগে একই ঘটনা ঘটেছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে৷ সেবার এক ভারতীয় চিকিৎসকের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছিলেন এক বিমানসেবিকা৷ নিউজিল্যান্ডের অকল্যান্ড ছাড়িয়ে কুয়ালালামপুরের দিকে উড়ে যাচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান ‘এমএইচ ১৩০’৷  মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন এক বিমানসেবিকা৷ সেই বিমানেই ছিলেন অঞ্চিতা কুমার নামে এক ভারতীয় চিকিৎসক৷ তাঁর উপস্থিত বুদ্ধির জোরেই সুস্থ হয়ে উঠেছিলেন ওই বিমানসেবিকা৷

[২০১৯ লোকসভা ভোটের আগে ৯ লক্ষ আরএসএস ক্যাডার চায় সংঘ পরিবার]

The post মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লেন বিমানকর্মী, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার