shono
Advertisement

জানেন, দুটি বাঘের দাম ইসরোর মহাকাশযান ‘মঙ্গলায়ন’-এর থেকেও বেশি?

সমীক্ষায় মিলল তথ্য। The post জানেন, দুটি বাঘের দাম ইসরোর মহাকাশযান ‘মঙ্গলায়ন’-এর থেকেও বেশি? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Jul 16, 2017Updated: 02:39 PM Jul 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সভ্যতা ও নগরায়নের দাপটে বিপন্ন বন্যপ্রাণ। এরকম চলতে থাকলে, আগামী দিনে প্রাকৃতিক ভারসাম্যটাই নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। এই প্রেক্ষাপটে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব ঠিক কতখানি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু, শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যই নয়, আর্থিক কারণে যে বন্যপ্রাণ সংরক্ষণ করা কতখানি গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক এক সমীক্ষায় তারই প্রমাণ মিলল। সমীক্ষায় দেখা গিয়েছে, দুটি বাঘের দাম চাঁদে মঙ্গলায়ন পাঠানোর খরচের চেয়েও বেশি!

Advertisement

[OMG! জানেন, চোখে কী নিয়ে ঘুরছিলেন এই ব্রিটিশ মহিলা?]

মূলত প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য বন্যপ্রাণ সংরক্ষণের কথা বলে থাকেন পরিবেশবিদরা। সেই লক্ষ্যেই বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে বছরভর নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। কিন্তু, বাঘ, সিংহের মতো প্রাণীদের বাঁচিয়ে রাখলে দেশ যে আর্থিকভাবেও লাভবান হতে পারে, তা এতদিন অজানাই ছিল। সম্প্রতি এ বিষয়ে  এক সমীক্ষা চালিয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার এক দল বিজ্ঞানী। তাঁদের সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক জার্নালে। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, চাঁদে মহাকাশযান ‘মঙ্গলায়ন’ পাঠাতে ইসরোর খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। কিন্তু, চাঁদের পিছনে এত টাকা খরচ না করে, যদি দুটি বাঘকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে রাজস্ব বাবদ ৫২০ কোটি টাকা আয় হবে কেন্দ্রীয় সরকারের! সমীক্ষা বলছে, ভারতে এখন ২,২২৬ টি পূর্ণবয়ষ্ক বাঘ আছে। এই বাঘগুলির আর্থিক মূল্য প্রায় ৫ থেকে ৬ লক্ষ কোটি টাকা। অর্থাৎ মোদি জমানায় যত টাকার নোট বাতিল হয়েছে, তার এক তৃতীয়াংশ! সমীক্ষকরা বলছেন, বাঘ সংরক্ষণের ক্ষেত্রে যদি আর্থিক দিকটির উপরও গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে পুরো বিষয়টি ভিন্ন মাত্রা পেয়ে যাবে। সরকারও বাঘ সংরক্ষণে বিষয়ে আরও উৎসাহী হবে।

[ডিম ছুড়ে এ কেমন প্রতিবাদ ফুটবলের দেশে!]

প্রসঙ্গত, সারা বিশ্বের বাঘের সংখ্যাকে যদি দুটি ভাগে করা যায়, তাহলে দেখা যাবে, অর্ধেক বাঘের বাস ভারতে। বাকি অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের অন্যন্য প্রান্তে।

The post জানেন, দুটি বাঘের দাম ইসরোর মহাকাশযান ‘মঙ্গলায়ন’-এর থেকেও বেশি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার