সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখ পাওয়ার জন্য পৃথিবীতে কত লোকে কত রকমের কাজ করে থাকে! তার মধ্যে কিছু কিছু এমন থাকে যার কোনও মানে খুঁজলেও পাওয়া যাবে না। এককথায় যাকে বলা যায়, বিচিত্র। সামনে এসেছে সেরকমই একটি ঘটনা, যেখানে গত এক বছর ধরে যৌনাঙ্গে সূচ ঢুকিয়েছেন চিনের এক যুবক। কেবলমাত্র সুখের ওয়ার জন্যই নাকি ১৫টি সূচ নিজের যৌনাঙ্গে ঢুকিয়েছেন তিনি। সেখানকার স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত হতেই সামনে এসেছে খবরটি।
[সঙ্গমকালে বেশি অ্যাডভেঞ্চারাস হতে গিয়ে এই কাণ্ডটাই করলেন যুবতী]
গত ২০ জুন প্রকাশিত খবরটিতে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি ওই যুবক গত একবছর ধরে ৫ সেন্টিমিটার থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত সূচগুলি নিজের যৌনাঙ্গে ঢুকিয়েছেন। প্রথম দিকে তাঁর কোনও ব্যথা লাগেনি, বরং মজাই পেয়েছিলেন। আর তাই মজা পেতেই এমন কাজ করেছেন। কিন্তু হঠাৎ একদিন মূত্র ত্যাগ করার সময় ব্যথা হতে থাকে এবং সেই সঙ্গে রক্তও বের হতে থাকে। আর তাই শেষ পর্যন্ত চিনের লিওয়ানিং প্রদেশের সেনইয়াং মিলিটারি হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। প্রথমেই অবশ্য ওই যুবকের কাণ্ড থেকে হতবাক হয়ে যান চিকিৎসকরা। শেষে দেড় ঘণ্টার প্রচেষ্টায় সূচগুলি বের করতে সক্ষম হন তাঁরা।
[মনুয়া কাণ্ডের ছায়া দত্তপুকুরে, প্রেমিককে দিয়ে স্বামীকে কোপানোয় গ্রেপ্তার স্ত্রী]
হাসপাতালের ডঃ কাও ঝিকিয়াং জানান, এক্স-রে-র মাধ্যমে দেখা যায় যৌনাঙ্গে সূচগুলি আটকে রয়েছে। একবছর ধরে নাকি ওই কাজ করে এসেছেন ওই যুবক। এমনকী তিনি নাকি কোনওদিন ব্যথাও অনুভব করেননি। চিকিৎসকদের মতে, এমন অনেকেই আছেন যাঁরা মজার জন্য নিজেদের যৌনাঙ্গে পেনের রিফিল এবং থার্মোমিটার ঢুকিয়েছে। কিন্তু এরকম কোথাও দেখা যায়নি। তাই এই খবর শুনে অবাক অনেকেই।
[মারণ ক্যানসার ছড়াচ্ছে এই নেশাগুলিও, কতটা সচেতন আমরা?]
The post OMG! রতিসুখ পেতে এ কী করলেন যুবক? appeared first on Sangbad Pratidin.
