shono
Advertisement

Breaking News

Donald Trump

ট্রাম্পের বিমানের অদূরে স্নাইপারদের ঘাঁটি? বিপদ বুঝে ছোট সিঁড়িতেই এয়ারফোর্স ১-এ মার্কিন প্রেসিডেন্ট

আঁটসাঁট করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।
Published By: Kousik SinhaPosted: 10:49 AM Oct 20, 2025Updated: 11:33 AM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক! প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানের অবস্থানের খুব কাছেই খোঁজ মিলল সন্দেহভাজন পরিকাঠামোর। সেটি 'স্নাইপার'দের ঘাঁটি হলেও হতে পারে বলে আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের। বিষয়টি সামনে আসতেই ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাতেও কোনও ঝুঁকি নেননি মার্কিন গোয়েন্দারা। জানা যায়, নিরাপত্তার কারণে অপেক্ষাকৃত ছোট সিঁড়ি ব্যবহার করে এয়ার ফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। ঘটনায় প্রশ্নের মুখে তাঁর নিরাপত্তা।

Advertisement

মার্কিন এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা ফ্লরিডা বিমানবন্দরের ২০০ গজ দূরে ওই পরিকাঠামো দেখতে পান। তাৎপর্যপূর্ণভাবে ওই বিমানবন্দরেই পার্ক করা ছিল এয়ারফোর্স ওয়ান। স্থানীয় সংবাদমাধ্যমকে মার্কিন আধিকারিকরা আরও জানাচ্ছেন, যে জায়গায় ওই পরিকাঠামো তৈরি করা হয়েছে সেখান থেকে বিমানে ওঠানামার সময়ে মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট নজরে রাখা যায়। ফলে সন্দেহ আরও তীব্র হয় গোয়েন্দাদের। যদিও এখনও পর্যন্ত ওই পরিকাঠামো থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে এফবিআই।

তবে কে বা কারা ওই পরিকাঠামো তৈরি করল তা এখনও স্পষ্ট নয়। তাও আবার হাই secub জোন এলাকায়। সেটি খতিয়ে দেখা হচ্ছে। এফবিআই ডিরেক্টর কাশ পটেল জানিয়েছেন, ''মার্কিন প্রেসিডেন্ট ফেরার ঠিক অগেই এয়ার ফোর্স ওয়ানের দৃশ্যমানতার মধ্যেই সন্দেহজনক কিছু দেখা যায়। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। তবে বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে এফবিআই আধিকারিকরা তৎপর হয়েছে।''

এফবিআই ডিরেক্টরের কথায়, ''ঘটনাস্থল বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এখনও পর্যন্ত।'' তবে এই ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় কোনও ঝুঁকি নেননি মার্কিন নিরাপত্তা আধিকারিকরা। তাঁর বিশেষ বিমানে ওঠার ক্ষেত্রে তুলনামূলক ছোট সিঁড়ি ব্যবহার করেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান ওঠানামার খুব কাছেই খোঁজ মিলল সন্দেহভাজন পরিকাঠামোর।
  • সেটি 'স্নাইপার'দের ঘাঁটি হলেও হতে পারে বলে আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের।
Advertisement