shono
Advertisement
Donald Trump

মার্কিন ‘জালে’ জড়িয়ে ইরান! ‘ওরা শৌচাগারেও যেতে পারবে না’, হুঙ্কার ট্রাম্পের

দিন কয়েক আগেই ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে আছড়ে পড়ে ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। গোটা ইরানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের।
Published By: Subhodeep MullickPosted: 04:28 PM Sep 03, 2026Updated: 04:43 PM Sep 03, 2026

গোটা ইরানজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকা। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বললেন, “ওরা শৌচাগারেও যেতে পারবে না।” একইসঙ্গে তিনি হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, আমেরিকা যখন চাইবে তখনই  হামলা চালাবে তেহরানে।

Advertisement

দিন কয়েক আগেই ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে আছড়ে পড়ে ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। গোটা ইরানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা শতাধিক। মার্কিন হামলাকে ‘বর্বর অপরাধ’ বলে উল্লেখ করেছে তেহরান। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "আমরা তাদের উপর জোরালো আঘাত হেনেছি। হরমুজ প্রণালী এখন আমেরিকার নিয়ন্ত্রণে। এই কৌশলগত জলপথটি তেহরান কার্যত গত ছয় মাস ধরে বন্ধ করে রেখেছিল। এখন আমরা প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ প্রণালী পার করাচ্ছি।" এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ইরানজুড়ে এমন কড়া নজরদারি চলছে যে ওরা শৌচাগারেও যেতে পারবে না।"

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে একাধিকবার ট্রাম্প দাবি করেছেন যে হরমুজের দখল নিয়েছে তাঁর দেশ। বারবার সেই দাবি খারিজ করেছে ইরান। বাস্তবে দেখা যাচ্ছে, হরমুজ পেরতে গিয়ে আক্রান্ত হয়েছে একাধিক জাহাজ। সোমবার জাহাজে ইরানে হামলার পর বিশ্ববাজারে ফের বেড়েছে অশোধিত তেলের দাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement