shono
Advertisement

Breaking News

American journalist

'হানি ট্র্যাপে' ঘায়েল! চিনের হয়ে চরবৃত্তির অভিযোগে ২ বছরের জেল মার্কিন সাংবাদিকের

চিনের হয়ে চরবৃত্তির বিনিময়ে কোটি টাকা পেয়েছেন মার্কিন সাংবাদিক।
Published By: Kishore GhoshPosted: 09:18 PM Sep 02, 2026Updated: 09:56 PM Sep 02, 2026

চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার হন এক মার্কিন সাংবাদিক। তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের প্রমাণ মেলে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে চরবৃত্তির অভিযোগ স্বীকার করেন তিনি। বিচারে ওই সাংবাদিকের দু'বছর জেলের সাজা হয়েছে। মঙ্গলবার ভার্জিনিয়া প্রদেশের আলেকজান্দ্রিয়া ফেডারেল আদালত ওই রায় ঘোষণা করেছে।

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনের একটি হোটেল থেকে ৫০ বছরের টমাস পাউকেন ওরফে টম ম্যাকগ্রেগরকে গ্রেপ্তার করে এফবিআই। সূত্রের খবর, চিনের এক মহিলার সঙ্গে নিয়মিত যোগ রাখতেন তিনি। চিনের গুপ্তচর সংস্থা এমএসএস-এর এজেন্ট ওই মহিলার কাছে আমেরিকার সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ টমাসের বিরুদ্ধে। বিনিময়ে অর্থ পেতেন তিনি। আদালতে এফবিআই জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত চিনের গুপ্তচর সংস্থার কর্তাদের নির্দেশে মার্কিন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের চেষ্টা করেন টমাস। বিনিময়ে ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা পেয়েছিলেন।

মনে করা হচ্ছে, বেজিংয়ে থেকে চিনের বিভিন্ন রাষ্ট্র পরিচালিত সংবাদসংস্থাগুলিতে কাজ করার সময়েই এমএসএস-এর চক্করে পড়েন টমাস। পরিচয় হয় ওই মহিলার সঙ্গে। পুলিশি জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে শুনানির সময় যাবতীয় অভিযোগ কবুল করেছেন তিনি। মঙ্গলবার আদালতের নির্দেশ দিয়েছে, দু’বছরের জেলের সাজা পাশাপাশি পরবর্তী তিন বছর পুলিশি নজরদারিতে থাকতে হবে অভিযুক্ত মার্কিন সংবাদিককে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement