shono
Advertisement
US

কিশোর পড়ুয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানি শিক্ষিকার! ধরিয়ে দিলেন স্বামী

আদালতে নিজের অপরাধ ২৫ বছরের তরুণী।
Published By: Biswadip DeyPosted: 12:07 PM Jul 14, 2026Updated: 03:00 PM Jul 14, 2026

২৫ বছরের এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁর স্কুলের কিশোর পড়ুয়ার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার। স্ত্রীকে ধরিয়ে দিলেন স্বামী। আদালতে অপরাধও স্বীকার করে নিয়েছে ওই তরুণী। ঘটনা আমেরিকার।

Advertisement

কর্তৃপক্ষের অভিযোগ, পার্শ্ববর্তী একটি স্কুলের এক কিশোরের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল। সেন্ট জন প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণির শিক্ষিকা হিসেবে ম্যাকেঞ্জি নট কাজ শুরু করার কিছুদিন পরেই ছেলেটির ট্রাকের ভেতরে তিনি তাঁকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। নটের স্বামী, যিনি ওই কিশোরের হাই স্কুলে সহকারী ট্র্যাক কোচ হিসেবে কাজ করতেন, তিনি পুলিশকে খবর দেওয়ার পর তদন্ত শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নট তাঁর স্বামীর কাছে সম্পর্কের কথা স্বীকার করলেও পরে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সময় ১৬ বছর বয়সি ওই কিশোরের সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন।

জানা গিয়েছে, নটের স্বামী পুলিশকে তাঁর স্ত্রীর সেলফোন থেকে নেওয়া কিছু স্ক্রিনশট দেখান। এতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ওই কিশোর তদন্তকারীদের জানায় যে, নট নিজেই তার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেন। গভীর রাতে বার্তা পাঠানোর মাধ্যমেই তাদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল। শুরুতে তাঁর সঙ্গে দেখা করতে সে অনিচ্ছুক থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়েছিল। ছেলেটির দাবি, তাঁর শিক্ষিকা তাকে গাড়ি চালিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যেতে বলেন। সেখানে তার ট্রাকের ভেতরেই তারা চুম্বন ও শারীরিক ঘনিষ্ঠতায় লিপ্ত হয়। পরে শিক্ষিকা কাউকে কিছু না বলার অনুরোধ করেছিলেন। বলেন, সেক্ষেত্রে তিনি তাঁর চাকরি হারাবেন। অবশেষে পুরোটাই এসেছে সামনে।

শুক্রবার অভিযুক্ত নটের ‘প্লিয়া এগ্রিমেন্ট’ (দোষ স্বীকার ও সাজা বিষয়ক সমঝোতা) গৃহীত হয়েছে। ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, কাউন্টি কারাগারে সর্বোচ্চ এক বছর সাজা ভোগ করার পাশাপাশি নট-কে আগামী ১০ বছরের জন্য যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমঝোতার শর্তানুযায়ী, এই প্রাক্তন শিক্ষিকা ১০ বছর ধরে যৌন অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement