shono
Advertisement

বাস চুরি করে চালকের আসনে ১২ বছরের বালক, তারপর…

কী হল শেষমেশ? The post বাস চুরি করে চালকের আসনে ১২ বছরের বালক, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Jul 04, 2017Updated: 12:10 PM Jul 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস আসছে দেখে অনেকেই উঠতে চেয়েছিলেন। কিন্তু চালকের আসনে চোখ যেতেই চক্ষু চড়কগাছ। অনেকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন। চালকের আসনে যে বসে আছে বছর বারোর একটি বালক! কাঁপা কাঁপা হাতে সেইই এগিয়ে নিয়ে চলেছে আস্ত একটি বাস।

Advertisement

[ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ মিলবে আবারও? ]

না, এ বালক কোনও শিশু চালক নয়। টার্মিনাস থেকে একটি বাস নিয়েই সে চম্পট দিয়েছিল। গাড়ি চালানোর শখ ছিল। আর তাই টার্মিনাসে বাস ফাঁকা পেয়েই সোজা স্টিয়ারিংয়ে হাত। শুরু চালানো। এদিকে পথচারীরা দেখে তো হতবাক। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। হয় বালকটি নিজে বিপদে পড়বে। নয়তো পথচারীদের ধাক্কা দিতে পারে। খবর যায় পুলিশে। কিন্তু ততক্ষণে চল্লিশ মিনিট পেরিয়ে গিয়েছে। এতটা সময় ধরে দিব্যি গাড়ি চালানোর আনন্দ উপভোগ করল সে। তারপর পুলিশ এসে তাকে উদ্ধার করে।

গাড়িতে নগ্ন রণবীর-ক্যাটরিনা! ফাঁস হওয়া ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া ]

দক্ষিণ চিনের এ ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। কী করে ওই বালক বাস চুরি করতে পারল তা ভেবে অবাক হচ্ছেন অনেকেই। জানা যাচ্ছে, কাছাকাছি এক টার্মিনাসে ফাঁকা বাস পেয়েই সে চম্পট দেয়। এদিকে খোঁজ পড়ে বাসের। জিপিএস অন করে খোঁজ চলে বাসের। শেষমেশ পুলিশ ও বাস মালিক একই সঙ্গে বাসের খোঁজ পায়। ওই বালককে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। যদিও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কী করে এরকম কাণ্ড সে ঘটাতে পারল, কতটা সতর্ক ছিলেন বাস মালিক, সে প্রশ্ন থেকেই গিয়েছে।

The post বাস চুরি করে চালকের আসনে ১২ বছরের বালক, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার