shono
Advertisement

নিজের প্রেমিকের সঙ্গে প্রিয় বান্ধবীকে সঙ্গমের অনুমতি, ভাইরাল ভিডিও

যে ভিডিও নিয়ে দুনিয়া জুড়ে হইচই সেটি দেখে নিন। The post নিজের প্রেমিকের সঙ্গে প্রিয় বান্ধবীকে সঙ্গমের অনুমতি, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:41 PM Jul 16, 2017Updated: 01:11 PM Jul 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকদের নিয়ে সাধারণত প্রেমিকারা বেশ পজেসিভই হন।  অন্য মহিলার সঙ্গে সঙ্গম তো দূরের কথা, সামান্য কথাবার্তা বা একটু বেশি ঘনিষ্ঠতাও বাঁকা নজরে দেখেন মহিলারা। হয়তো বহুগামিতার ইতিহাস আছে বলেই মহিলারা নিজের পুরুষটিকে আঁচলে বেঁধে রাখতে চান। তা নিয়ে দেদার আলোচনা এমনকী, রসিকতা মশকরাও চলে। কিন্তু এ সবের মধ্যে বেশ ব্যতিক্রমী নমুনা নিয়ে হাজির হলেন ক্যালিফোর্নিয়ার এক মহিলা। নিজের প্রেমিকের সঙ্গে প্রিয় বান্ধবীর সঙ্গমে অনায়াসে অনুমতি দিলেন তিনি।

Advertisement

লীনা নার্সিয়ান নামে এই মহিলা ইউটিউবে বেশ জনপ্রিয়। লীনা দ্য প্লাগ নামেই তিনি বিখ্যাত। সম্প্রতি তিনিই এই ভিডিও পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন দুনিয়ায়। যেখানে তিনি অবলীলায় জানাচ্ছেন, প্রেমিকের সঙ্গে তাঁর প্রিয় বান্ধবী সঙ্গমে মেতে উঠুক এ নিয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। আর পুরো ঘটনার ভিডিও তিনি নিজেই করেছেন। কেন এমন সিদ্ধান্ত? জানা যাচ্ছে, ওই বান্ধবীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এমন পর্যায়ে যে যৌনজীবনের সমস্ত খুঁটিনাটি কথা তিনি অনায়াসে শেয়ার করেন। তাঁর ও তাঁর প্রেমিকের জীবনের গোপন কথা, এমনকী তা যদি যৌনতা সংক্রান্ত হয় তাও, বান্ধবীটি বেশ ভালই জানেন। সবই যখন তিনি জানেন, তাহলে শুধু প্রেমিকের সঙ্গে সঙ্গমে রত হলে কী এমন অশুদ্ধ হবে! এই ভাবনা থেকেই এরকম একটা পদক্ষেপ নিতে পিছপা হননি তিনি।

যৌনতায় মাখামাখি সে ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে। অনেকেই এ ঘটনাকে বিকৃত যৌনতার তকমা দিচ্ছেন। তবে কেউ কেউ বলছেন, যৌন স্বাধীনতা কোন পর্যায়ে পৌঁছালে সম্পর্কের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া যায়, তা রীতিমতো ভাবনার বিষয়। এ মহিলা সেক্ষেত্রে নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেই মত অনেকের।

The post নিজের প্রেমিকের সঙ্গে প্রিয় বান্ধবীকে সঙ্গমের অনুমতি, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার