shono
Advertisement

Breaking News

কঠিন অস্ত্রোপচারের পর মিলল আকর্ষণীয় স্তন, অভিনব সেলিব্রেশন মহিলার

দেখে নিন কেমন ছিল তাঁর স্তনের আকার... The post কঠিন অস্ত্রোপচারের পর মিলল আকর্ষণীয় স্তন, অভিনব সেলিব্রেশন মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:23 PM Aug 19, 2017Updated: 05:45 PM Oct 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী শরীরের অন্যতম আকর্ষণীয় স্থান তাঁর স্তন। নারীর বক্ষবিভাজিকার সৌন্দর্যে ডুব দিতে ভালবাসেন না, এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু যখন সেই বক্ষই সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই নারী স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন। তেমনই হয়েছিল চ্যানেলের সঙ্গে। তাঁর স্তনের আকার আর পাঁচজনের মতো ছিল না। বেখাপ্পা স্তন নিয়ে বাড়ি থেকে বেরোতেই ইতস্তত বোধ করতেন তিনি। দীর্ঘ চার বছর বাড়িতেই কাটিয়ে দিয়েছিলেন। অবশেষে চিকিৎসকদের হাতের জাদুতে পছন্দসই বক্ষযুগল উপহার পেলেন চ্যানেল। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও যেন নতুন জীবনে পা রাখলেন তিনি। আর তাই তার সেলিব্রেশনও হল এলাহিভাবে।

Advertisement

চ্যানেল জানাচ্ছেন, গর্ভবতী হওয়ার পর থেকেই স্তন নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। স্তনবৃন্ত বুকের নিচের অংশের ভিতর ঢুকে গিয়েছিল। ফলে বুক ও স্তনবৃন্তের মধ্যে কোনও মাংস পেশি ছিল না। এমন অবস্থায় বেশ ভেঙে পড়েছিলেন চ্যানেল। চিকিৎসকদের কাছে গিয়েও সমস্যার সমাধান হয়নি। তিনটি অস্ত্রোপচার হয়েও মেলেনি আশার আলো। অথচ প্রচুর পরিমাণ অর্থও খরচ হয়ে গিয়েছিল। ফলে চার দেওয়ালের মধ্যেই কেটে গিয়েছিল চার-চারটে বছর। শেষমেশ ডক্টর টেরি ডাবরো এবং পল নাসিফের কাছে পৌঁছতেই ‘শাপমোচন’ ঘটে। প্রায় ছ’ঘণ্টা অস্ত্রোপচারের পর সুন্দর, স্বাভাবিক স্তন উপহার পান চ্যানেল। নাসিফ জানাচ্ছেন, চ্যানেলের স্তনকে স্বাভাবিক রূপ দেওয়ার কাজটা নেহাত সহজ ছিল না। অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার করে তাঁকে সুন্দর করে তোলা হয়েছে।

[সম্পূর্ণ নগ্ন হয়ে কী বার্তা দিলেন এই অভিনেত্রী?]

সুন্দর, আকর্ষণীয় স্তনের অধিকারিণী এখন উচ্ছ্বসিত। বলছেন, “ঘরের ভিতর লুকিয়ে থাকতাম। চাইতাম না কেউ আমায় দেখুক। কিন্তু এখন সারা দুনিয়াকে নিজের সৌন্দর্য দেখাতে চাই। তাই বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেছি।”  আর সেই পার্টির বিশেষত্ব হচ্ছে একটি কেক। এক্কেবারে মহিলার স্তনের আকারে তৈরি চকোলেট কেকটি দিয়েই নিজের নবযৌবন সেলিব্রেট করছেন চ্যানেল। তীব্র হতাশায় ডুবে যাওয়া চ্যানেল আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বন্ধুরা।

[স্নানের ছবি পোস্ট করেই বাজিমাত, সঞ্চালিকার সৌন্দর্যে মোহিত রোনাল্ডো]

The post কঠিন অস্ত্রোপচারের পর মিলল আকর্ষণীয় স্তন, অভিনব সেলিব্রেশন মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার