সংবাদ প্রতিদিন ডিজিটৈল ডেস্ক: এক অনবদ্য মুহূর্তের সাক্ষী থাকল লুফতহনসা বিমানের কর্মী ও যাত্রীরা। ২৫ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে ১৯১ জন যাত্রী নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রওনা দেয় ফ্লাইট এলএইচ৫৪৩। কিন্তু হঠাৎই একজন অতিরিক্ত যাত্রী-সহ মাঝরাস্তায় ম্যাঞ্চেস্টারে অবতরণ করাতে হয় এই ফ্লাইটটিকে। কারণে ঐ বিমানেই উত্তর আটলান্টিকে প্রায় ৩৯০০০ ফুট উচ্চতায় এক শিশুপুত্রের জন্ম দেন দেসিসলাভা কে নামের ৩৮ বছরের এক বুলগেরিয়ান মহিলা।
[সিডনিতে বিমান ধ্বংসের ছক বানচাল, জালে ৪ সন্ত্রাসী]
বোগোটা থেকে ফ্লাইট টেক অফ করার কিছুক্ষন পর থেকেই প্রসব ষন্ত্রনা ওঠে ওই গর্ভবতী বুলগেরিয়ান মহিলার। ফ্লাইটের ১৩ জন বিমানকর্মী বাকি সমস্ত কাজ ফেলে রেখে সন্তান প্রসব করার উপযোগী সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন। ইতিমধ্যেই জানা যায় যাত্রীদের মধ্যে তিনজন ডাক্তারও রয়েছেন। যাত্রীদের স্থানান্তরিত করে বিমানের একটা অংশ ফাঁকা করে দেওয়া হয়, পর্দা দিয়ে ঘিরে বিমানের মধ্যেই এক সাময়িক ডেলিভারি রুম তৈরি করে ফেলেন বিমানকর্মীরা। তাঁদের তৎপরতাতেই নিরাপদভাবে সন্তান প্রসব করেন ঐ মহিলা যাত্রী।
[মঁ ব্লাঁ পর্বতে উদ্ধার এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীদের দেহাংশ!]
যে চিকিৎসকের হাতে জন্ম নেয় শিশু পুত্রটি, তাঁর নামেই সন্তানের নাম লিকোলাই রাখেন মা। সম্প্রতি লুফতহানসা তাঁদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ঐ বিমানের বিমানসেবিকা জানান, তাঁদের কাছে এটি একটি আবেগঘন মুহূর্ত ছিল। এমনকী আনন্দে কেঁদেও ফেলেন অনেকে। এই খবর জানার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসে বিমানসংস্থার টুইটার পেজ। তবে এই ঘটনা প্রথম নয়। ১৯৬৫ সাল থেকে এই নিয়ে ১১টি শিশু জন্মগ্রহণ করে তাঁদের বিমানে। ভারতেও কিছুদিন আগেই জেট এয়ারওয়েজের মুম্বই-কোচি ফ্লাইটে এক শিশু পুত্র জন্মগ্রহন করে। সেই শিশুটির সারাজীবনের বিমানভাড়া মকুব করে জেট। এবার লুফতহনসার ফেসবুক পেজেও অনেকেই জিজ্ঞাসা করেন, তাহলে কি এই শিশুটিরও আজীবন বিমানভাড়া মকুব হবে? এই প্রশ্নের উত্তরে বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়, তাঁদের এরকম কোন নিয়ম নেই। কিন্তু অবশ্যই নিকোলাইয়ের জন্য থাকবে স্পেশ্যাল উপহার।
The post মাঝ আকাশেই প্রসব, সদ্যোজাতকে কী উপহার দিচ্ছে এই বিমান সংস্থা? appeared first on Sangbad Pratidin.
