shono
Advertisement

Breaking News

কী কাণ্ড! দমফাটা হাসির চোটে প্রাণই হারালেন মহিলা

কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? The post কী কাণ্ড! দমফাটা হাসির চোটে প্রাণই হারালেন মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Aug 20, 2017Updated: 12:18 PM Aug 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণ খুলে হাসলে শুধু মনই ভাল থাকে না, আয়ুও বাড়ে। চিকিৎসকরা এমন কথাই বলেন। অনেকে হতাশা থেকে মুক্তি পেতে নিয়মিত লাফিং ক্লাবেও যান। কিন্তু আমেরিকার এক স্কুল শিক্ষিকার সঙ্গে ঘটল ঠিক উলটোটা। অত্যধিক জোরে হাসার জন্য মৃত্যুই হল তাঁর।

Advertisement

[এই রেস্তরাঁয় বাঁদরই ওয়েটার, ভিড় উপচে পড়ছে কৌতূহলী জনতার]

৫০ বছরের শ্যারন রেজোলি পেনসিলভেনিয়ার চার্লস আ হাসটন মিডল স্কুলের শিক্ষিকা ছিলেন। সম্প্রতি মেয়ের সঙ্গে মেক্সিকোয় এক বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটে বিপত্তি। গত সোমবার বহুতলের উপরের বারান্দায় বসে বন্ধুর সঙ্গে দেদার আড্ডায় মেতেছিলেন। ঠাট্টা-মশকরার মধ্যেই জোরে হাসতে শুরু করেন শ্যারন। আর তখনই বহুতলের উপর থেকে নিচে পড়ে যান তিনি। শ্যারনের ভাই ডেভিড রেজোলি জানাচ্ছেন, খুব জোরে হাসছিলেন শ্যারন। আর হাসতে হাসতে তাঁর মাথা পিছনের দিকে যেতেই ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যান। শরীরের বিভিন্ন অংশে ও মস্তিষ্কে গুরুতর চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালেও যান বাড়ির লোকেরা। কিন্তু শেষমেশ শ্যারনকে বাঁচানো সম্ভব হয়নি।

[ধেয়ে আসছে দৈত্যাকৃতির গ্রহাণু, ১ সেপ্টেম্বরই কি পৃথিবীর শেষ দিন?]

শ্যারনের ভাই জানান, তাঁর দিদি মদ্যপ অবস্থায় ছিলেন না। আসলে তাঁরা যেখানে আসর বসিয়েছিলেন, সেই জায়গাটি ছিল একেবারে খোলামেলা। ফলে সামান্য ব্যালেন্স হারাতেই পড়ে যান তিনি। স্বামী রেজোলি সিফার্নো ও দুই সন্তানকে রেখে অকালেই চলে গেলেন শ্যারন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও বন্ধুরা।

The post কী কাণ্ড! দমফাটা হাসির চোটে প্রাণই হারালেন মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার