shono
Advertisement

আটবছর ধরে প্রাতঃরাশ এড়িয়ে গিয়েছেন, ফলে এই মহিলার যা হল…

জানলে শিউরে উঠবেন। The post আটবছর ধরে প্রাতঃরাশ এড়িয়ে গিয়েছেন, ফলে এই মহিলার যা হল… appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Jul 22, 2017Updated: 03:35 PM Jul 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের চাপ প্রায়ই সকালের ব্রেকফাস্ট খাওয়া হয় না অনেকেরই। কিন্তু তার ফল যে কী মারাত্মক হতে পারে জানলে শিউরে উঠবেন। প্রায় আটবছর ধরে এক চিনা মহিলা প্রাতঃরাশ এড়িয়ে যেতেন। শেষ পর্যন্ত ওই মহিলার মারাত্মক পেটব্যথা নিয়ে হাসপাতালে এলে ডাক্তাররা তাঁর অস্ত্রোপচার করে প্রায় ২০০টি গলব্লাডার স্টোন বার করলেন।

Advertisement

[পুরুলিয়া কাণ্ড: সনাতনের কুকীর্তি জেনেও কেন চুপ ছিল নির্যাতিত শিশুর মা?]

৪৫ বছরের ওই মহিলার নাম মিস চেন বলে জানা গিয়েছে। তিনি নিজেই ডাক্তারদের জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে তাঁর পেটে ব্যথা হত। কিন্তু সার্জারির ভয়ে তিনি ডাক্তার দেখাননি। অবশেষে সহ্য করতে না পেরে সম্প্রতি ডাক্তারের কাছে ছুটে আসতে বাধ্য হন। হেজহুর গুয়াংজি হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষার সময়ই গলব্লাডার স্টোনের অস্তিত্ব ধরা পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, একদিনে নয়, বরং নিত্যদিন প্রাতঃরাশ এড়িয়ে যাওয়াই এর পিছনে মূল কারণ।

এখন অবশ্য ওই মহিলা সুস্থই রয়েছেন। তাঁর বিপদ কেটে গিয়েছে বলে জানাচ্ছেন ডাক্তাররা। তবে তাঁরা বলছেন, যতগুলো স্টোন ওই মহিলার দেহ থেকে বার করা গিয়েছে, তার মধ্যে কয়েকটির আকৃতি বেশ বড়। ভারতেও এরকম ঘটনা নতুন নয়। সম্প্রতি চিকিৎসকরা এক রোগীর দেহ থেকে প্রায় ৫০৭০টি গলব্লাডার স্টোন অপারেশন করে বার করেছেন। ডাক্তাররা বলছেন, নিয়মিত ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়ায় ওই স্টোন তৈরি হয়। মিস চেন নিজেই চিকিৎসকদের জানিয়েছেন, প্রায় ৮ বছর ধরে তিনি সকালে প্রায় কিছুই খেতেন না।

[ছবি ফেসবুকের সৌজন্যে]

The post আটবছর ধরে প্রাতঃরাশ এড়িয়ে গিয়েছেন, ফলে এই মহিলার যা হল… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার