shono
Advertisement

Breaking News

Zodiac signs

শ্রাবণের শেষ সোমবারেই নাগপঞ্চমী, ভোলেবাবা ও নাগদেবীর প্রিয় কোন ৫ রাশির জাতকরা?

জেনে নিন শ্রাবণের শেষ সোমবারে কী রয়েছে আপনার ভাগ্যে।
Published By: Sayani SenPosted: 02:26 PM Aug 16, 2026Updated: 03:28 PM Aug 16, 2026

আগামিকাল শ্রাবণের শেষ সোমবার। ওইদিনই আবার নাগপঞ্চমী। এমনিতেই শ্রাবণের সোমবার হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার উপর আবার নাগপঞ্চমী হওয়ায় আধ্যাত্মিক গুরুত্ব বেড়ে যায়। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ।

Advertisement

প্রথমেই আসা যাক মেষ রাশির কথায়। এই রাশির জাতক-জাতিকাদের ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়তে পারে। শান্তভাবে এগিয়ে যান। মেজাজ হারাবেন না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ করবেন না। তাই এদিন মেষ রাশির জাতক-জাতিকারা শিবলিঙ্গে পরিষ্কার জল ঢালুন। বেলপাতা নিবেদন করুন। ১০৮ বার 'ওম নমোঃ শিবায়' জপ করতে হবে।

কর্কট রাশির জাতক-জাতিকাদের এদিন সমস্ত সমস্যা মিটে যাবে। মানসিক উদ্বেগ থেকে মুক্তি মিলবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এই রাশির জাতক-জাতিকারা সাবধানে থাকুন। শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন। তাতেই মিলবে সৌভাগ্য।

মানসিক চাপ, সম্পর্কের জটিলতা কাটতে পারে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনের বিভ্রান্তি দূর হবে। যেকোনও নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। জীবনে শান্তি ফিরবে। এই রাশির জাতক-জাতিকারা এদিন অবশ্যই শিবপুজো করুন। জল, মধু এবং বেলপাতা নিবেদন করুন।

মকর রাশির জাতক-জাতিকারা নিজেকে দেওয়ার মতো কিছুটা সময় বের করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের কাজের চাপ, লক্ষ্য়পূরণে দেরি হওয়ার মতো সমস্যা থেকে রেহাই পাবেন। অসম্পূর্ণ কাজও শেষ হয়ে যাবে। এদিন অবশ্যই প্রবীণ ও অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করুন। তাতেই আপনার মঙ্গল হবে। শিবলিঙ্গে কালো তিল মেশানো জল নিবেদন করুন।

নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান মীন রাশির জাতক-জাতিকারা। আপনার স্বপ্নপূরণ হবেই। আধ্যাত্মিক চিন্তা ও আত্মবিশ্বাস বাড়বে। মানসিক শান্তিও পাবেন। ধ্যান, প্রার্থনা করতে ভুলবেন না। আর অবশ্যই শিবলিঙ্গে জল ঢেলে দিনটি শুরু করার চেষ্টা করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement