কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। অন্যের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। নতুন ব্যবসা শুরু করার আগে সঠিকভাবে পরিকল্পনা করে নেবেন। সপ্তাহের শেষভাগে স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ঠিকাদারী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
