আজ মানসিক অস্থিরতা আপনাকে তাড়া করে বেড়াতে পারে। কাজকর্মে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আর্থিক টানাপোড়েন থাকলেও পরিস্থিতি বিকালের পর কিছুটা সামলে উঠবে। স্বাস্থ্যের যত্ন নিন, ঠাণ্ডা লাগা বা পেটের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। জীবনসঙ্গীর সাপোর্ট মানসিকভাবে আপনাকে কিছুটা স্বস্তি প্রদান করবে। বন্ধুদের সহায়তায় কিছু বকেয়া টাকা ফেরত পাওয়ার সুযোগ মিলতে পারে।
Advertisement
- শুভ দিক: জীবনসঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতা।
- অশুভ দিক: সিদ্ধান্তের ভুলে মানসিক দুশ্চিন্তা।
- প্রতিকার: দুস্থ কাউকে অন্ন দান করুন।
