shono
Advertisement

Breaking News

Ajker Rashifal

২৬ আগস্ট ২০২৬: বৃশ্চিক রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Aug 26, 2026Updated: 10:56 AM Aug 26, 2026

গবেষণা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি খুব শুভ। হঠাৎ গোপন কোনও সূত্রে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন জমি বা সম্পত্তি কেনার আলোচনা অনেক দূর এগোতে পারে। নিজের ভাবমূর্তি রক্ষা করে চলা অত্যন্ত প্রয়োজন। দাম্পত্য ক্ষেত্রে সামান্য খুঁটিনাটি বিতর্ক দেখা দিতে পারে। ধৈর্য ধরে কাজ পরিচালনা করুন। স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকবে, কেবল চোখের একটু সমস্যা হতে পারে।

Advertisement

  • শুভ দিক: সৃজনশীল কাজে সাফল্য ও সম্মান।
  • অশুভ দিক: দাম্পত্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা।
  • প্রতিকার: অশ্বত্থ গাছের মূলে জল ঢালুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement