মানসিক চাপ আজ একটু বেশি থাকতে পারে। কর্মস্থলে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে নিজেকে সামলে রাখুন। অর্থনৈতিক ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। বন্ধুর সাহায্যে বড় কোনও বিপদের হাত থেকে রক্ষা মিলবে। শরীরের দিকে সতর্ক নজর রাখা দরকার, বিশেষ করে রক্তচাপের সমস্যা থাকলে সাবধানে থাকুন। দাম্পত্য জীবনে সামান্য বিবাদ দেখা দিতে পারে, ধৈর্য ধরুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। শিল্প সাহিত্য বা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ আসবে।
Advertisement
- শুভ রং: সবুজ
- শুভ সংখ্যা: ৫
- শুভ দিক: উত্তর
