shono
Advertisement
Weekly Aquarius Rashi

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (৩০ আগস্ট-০৫ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে চন্দ্র ও বক্রী শনি। ২ সেপ্টেম্বর দুপুর ১.৪৫ মিঃ শুক্র তুলায় গমন করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Aug 30, 2026Updated: 02:38 PM Aug 29, 2026

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায‌্যে উন্নতি ও অর্থাগম। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। সম্পত্তি কেনা-বেচার জন‌্য সময়টি শুভ। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন‌্য বিদেশ যাত্রার যোগ। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীরা নতুন পরিকল্পনা করে উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থ‌্য নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement