shono
Advertisement
Ajker Rashifal

১৫ মার্চ রাশিফল: মঞ্জুর হতে পারে মেষ রাশির ঋণের আবেদন! কর্মক্ষেত্রে সাবধানে থাকুন এঁরা

জেনে নিন আপনার আজকের রাশিফল।
Published By: Subhankar PatraPosted: 12:02 AM Mar 15, 2026Updated: 12:02 AM Mar 15, 2026

আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

Advertisement

মেষ রাশি: আপনার ইতিবাচক চিন্তার ভালো ফল পাবেন। প্রচেষ্টা সফল হবে। আপনার ঋণের আবেদন আজকে মঞ্জুর হতে পারে। এই রাশির কিছু জাতক-জাতিকারা প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাবেন।

বৃষ রাশি: বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ না করায় হতাশ হতে পারেন। তবে নিজেকে সংযত হতে হবে। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থ খরচ হতে পারে। যা আপনার অর্থনৈতিক অবস্থা দুর্বল করতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

মিথুন রাশি: অতীতের উদ্যোগ থেকে সাফল্য আসতে পারে। মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন। আপনার সঙ্গী বা স্ত্রী সহায়ক হবে। আজকে অফিস থেকে বেরিয়ে আপনার পছন্দের মতো কাজ করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি দারুণ কাটবে।

কর্কট রাশি: দীর্ঘ দিন ধরে চলা উত্তেজনা থেকে মুক্তি পাবেন। অর্থ সঞ্চয়ের দিকে মন দিন। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটবে। ঘরে ইতিবাচক পরিস্থিতি থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে।

সিংহ রাশি: আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না। সন্তানের অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে। কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী পাশে নাও দাঁড়াতে পারে। তাতে সম্পর্কের অবনতি হতে পারে। পেশা ক্ষেত্রে সাবধানে কাজ করুন।

কন্যা রাশি: অতিরিক্ত ব্যয় আপনার অর্থনৈতিক সমস্যা ডেকে আনতে পারে। পরিবারে ঝামেলা বাড়তে পারে। প্রেমের বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। বিবাহিত জীবন ভালোই কাটবে। কর্মক্ষেত্রে দারুণ দিন কাটবে।

তুলা রাশি: নানান উৎস থেকে আয় বাড়বে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে নিজের সঙ্গে সময় কাটান। অন্যান্য দিনের থেকে আজকে স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনার জীবনে যাঁরা গুরুত্বপূর্ণ নয়, তাঁদের কথা না শোনায় ভালো।

বৃশ্চিক রাশি: আজকে আপনি অর্থের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত থাকবে। যাঁদের সঙ্গে মিশলে আপনার সুনাম খারাপ হয়, তাঁদের সঙ্গে মেশা বন্ধ করুন।

ধনু রাশি: আজ আপনি হালকা বোধ করবেন। উপভোগ করার মেজাজে থাকবেন। দীর্ঘস্থায়ী  বিনিয়োগ করা প্রয়োজন। আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তার কারণ হবে। আপনার প্রেমে নতুন মোড় নিতে পারে। আপনাকে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে।

মকর রাশি: চোখে ছানির রোগীরা দূষিত আবহাওয়া থেকে দূরে থাকুন। ধোঁয়া আপনার চোখকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা ও সঞ্চয় সম্পর্কে পরামর্শ নিন। পরিবারকে সময় দিন।

কুম্ভ রাশি: কোনও শারীরিক যন্ত্রণায় ভুগতে পারেন। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ ও নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের সুযোগ পাবেন। কোনও বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। মদ্যপান থেকে বিরত থাকুন।

মীন রাশি: কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া ও পাওনাগুলি উদ্ধার করতে পারবেন। প্রেমের জীবনে আশীর্বাদ পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement