shono
Advertisement
Ajker rashifal

২৪ মার্চ রাশিফল: পরিশ্রমের ফল পাবে কর্কট, আবেগ সামলে সিদ্ধান্ত নিলেই মিলবে সমাধান

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
Published By: Buddhadeb HalderPosted: 12:16 AM Mar 24, 2026Updated: 12:18 AM Mar 24, 2026

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক(Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: এই রাশির ব্যবসায়ী জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে ভালো দিন। অর্থনৈতিক অবস্থাও ভালো থাকবে। দিনের শেষে পরিবার সঙ্গে সময় কাটান। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। 

বৃষ রাশি: আজ, আপনার স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করবে। দিনের শেষে আত্মীয়দের সঙ্গে ঘুরতে যেতে পারেন। যাঁরা আপনার থেকে ঋণ নিয়েছিলেন, তাঁরা অর্থ ফেরত দিতে পারেন। একঘেয়েমি থেকে মুক্তি পাবেন।

মিথুন রাশি: কথাবার্তায় সংযত হোন। স্ত্রীর সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। স্বাস্থ্যের যত্নের নিন। দীর্ঘ স্থায়ী বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। দিনের শেষে ভালো সময় কাটতে পারে।

কর্কট রাশি: অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন। যে প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবেন না, সেই কথা দেবেন না। অফিসে কঠোর পরিশ্রমের ফলাফল পেতে পারেন। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য ঘটবে।

সিংহ রাশি: পুরনো শত্রুর থেকে ক্ষতির আশঙ্কা। নিজের সময়ের মূল্য় বুঝুন। অপাত্রে দান করবেন না। আপনার কোনও গোপন কথা জেনে আপনার স্ত্রী আহত হবেন।

কন্যা রাশি: নতুন কোনও কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন। সারাদিন ব্যস্ততায় কাটবে। অর্থ সঞ্চয়ে মনোযোগ দিন। স্বাস্থ্য ভালোই থাকবে। 

তুলা রাশি: স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্য ঠিক রাখতে যোগ ব্যয়াম করুন। বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান। বাবা-মায়ের আর্শীবাদ পাবেন। কর্মজীবনেও দিনটি ভালো কাটবে।

বৃশ্চিক রাশি: দিনের শুরুতে অনেক অর্থ খরচ হতে পারে। পরিবারে উত্তেজনা আপনার উপর প্রভাব ফেলবে। শারীরিক সমস্যা বাড়তে পারে। প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। যৌথ ব্যবসা করার আগে সব কিছু খতিয়ে দেখুন।

ধনু রাশি: অত্যাধিক কাজের চাপে ক্লান্তবোধ করতে পারেন। দিনের শেষে স্ত্রীর সঙ্গে ঘুরতে যেতে পারেন। যা আপনার ক্লান্তিকে দূর করবে। কথাবার্তায় সংযত হন। আবেগ সামলে সিদ্ধান্ত নিন। 

মকর রাশি: কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন। স্বাস্থ্য ভালোই থাকবে। সন্তানদের থেকে ভালো খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান। 

কুম্ভ রাশি: সম্পত্তি সংক্রান্ত কারবার থেকে অবিশ্বাস্য লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন। সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে।

মীন রাশি:  আজ, আপনি সামাজিক জমায়েতে মুখ্য আকর্ষণ হবেন। কর্মক্ষেত্রে আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারলে আপনি লাভবান হবেন। আজকে আপনার মন শান্ত থাকবে যার সুবিধা আপনি পুরো দিন পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement