shono
Advertisement

Breaking News

Ajker rashifal

৩ ফেব্রুয়ারি রাশিফল: মেষের উন্নতির যোগ, বৃষের বাড়তি আয়, আজ আপনার ভাগ্যে কী?

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।
Published By: Buddhadeb HalderPosted: 12:20 AM Feb 03, 2026Updated: 12:20 AM Feb 03, 2026

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ রাশি: আর্থিক অবস্থা ঠিক থাকবে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। 

বৃষ রাশি: ভ্রমণ পরিকল্পনা বাস্তব রূপ পাবে। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। আজকে স্বাস্থ্য ভালো থাকবে।  

মিথুন রাশি: মাথা গরম করবেন না। শরীর ঠিক রাখতে যোগব্যায়াম করুন। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ রয়েছে। বাড়ি তৈরির জন্য ঋণ মঞ্জুর হতে পারে।

কর্কট রাশি: আর্থিক ভারসাম্য বজায় থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে আত্মীয়দের সঙ্গে সাবধানে কথা বলুন। কোথাও ঘুরতে যেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মন দিন।

সিংহ রাশি: কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে।স্বাস্থ্যের উন্নতি হবে। আয় বৃদ্ধি পারিবারিক অবস্থা ঠিক করবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বাবা-মাকে সময় দিন।

কন্যা রাশি: মাথা ঠান্ডা রাখুন। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে কিছু সমস‌্যায় পড়তে পারেন। দিনের শেষে পরিবারকে সময় দিন।

তুলা রাশি: ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই শ্রেয়। আজকের দিনে একটু থামুন। শান্ত থাকুন। অফিসের কাজে তাড়াহুড়ো করবেন না। মা-বাবার সঙ্গে দিনটি কাটান।

বৃশ্চিক রাশি: অর্থনৈতিক দিক ভালোই থাকবে। দিন শেষে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

ধনু রাশি: আজকে কিছু কাজ খুব সহজেই করতে পারবেন। গুরুজনদের কথা শুনুন। তাঁদের উপদেশ আপনাকে অনেক কিছু শেখাবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। শারীরিক সমস্যা হতে পারে। 

মকর রাশি: আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। গৃহঋণের আবেদন করার আগে সব দিক খতিয়ে নিন। শিক্ষার্থীদের জন্য ভালো সময়।

কুম্ভ রাশি: ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। অফিসে মেজাজ হারাবেন না। বাড়িতে ঝামেলা হতে পারে। সম্পত্তি কেনার দিকে একধাপ এগোতে পারেন।

মীন রাশি: স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। আপনাকে তরতাজা করে তুলবে। রাস্তার খাবার এড়িয়ে চলুন। পেটের অসুখ ভোগাতে পারে। পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement