shono
Advertisement
Ajker Rashifal

১২ আগস্ট ২০২৬: সিংহ রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM Aug 12, 2026Updated: 12:11 PM Aug 12, 2026

আজ রাজযোগ সদৃশ ফল পেতে পারেন। কাজের জায়গায় আপনার দক্ষতার প্রশংসা হবে। নতুন কোনও দায়িত্ব লাভ করতে পারেন। সামাজিক মান-সম্মান একধাক্কায় বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা। লটারি বা অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও আনন্দদায়ক স্থানে ভ্রমণ হতে পারে।

Advertisement

  • উদীয়মান সূর্যকে প্রণাম করে দিন শুরু করুন।
  • আজ লাল বা কমলা রঙের পোশাক পরুন।
  • অহংকার বর্জন করে সবার সঙ্গে মিষ্টি কথা বলুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement