shono
Advertisement
Ajker Singha Rashifal

১২ মে ২০২৬: সিংহ রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM May 12, 2026Updated: 11:33 AM May 12, 2026

সিংহ রাশির জাতকদের আজ নেতৃত্বের ক্ষমতা প্রদর্শনের দিন। অফিসে আপনার সিদ্ধান্তের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভরসা রাখবেন। ব্যবসায়িক মন্দা কেটে গিয়ে উন্নতির যোগ রয়েছে। পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ আপনাকে নস্টালজিক করে তুলবে। দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। বিকেলের পর হঠাৎ হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার প্রাথমিক আলোচনা আজ শুরু হতে পারে। স্বাস্থ্য ভালোই থাকবে।

Advertisement

  • আজ হলুদ রঙের রুমাল সবসময় নিজের কাছে রাখুন।
  • অযথা রাগ করবেন না, এতে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
  • সূর্যোদয়ের সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement