আজ আপনার পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার পাত্র হতে পারেন, তাই নিজের কাজ গোপন রাখুন। ব্যবসায় নতুন লগ্নি করার আগে ভালো করে চিন্তাভাবনা করুন। আর্থিক দিকটি আজ স্থিতিশীল থাকবে। প্রেম জীবনে আজ নতুন মোড় আসতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে চোখের সমস্যায় ভুগতে পারেন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে।
Advertisement
- কোনও মন্দিরে ফল দান করুন।
- গোলাপি বা উজ্জ্বল পোশাক পরুন।
- আজ কারও সমালোচনা করা থেকে বিরত থাকুন।
