তুলা রাশির জন্য আজ ভাগ্য সুপ্রসন্ন থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময়। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, যা আপনার আর্থিক স্থায়িত্ব দেবে। কর্মস্থলে অযাচিত তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, তা না হলে সম্মানহানির যোগ। দূরে অবস্থানরত পরিজনের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তবে মানসিক অবসাদ দূরে রাখা জরুরি। জীবনের যেকোনও সিদ্ধান্তে সততা ও স্বচ্ছতা বজায় রাখলে লাভবান হবেন।
Advertisement
- প্রাতঃকালে উদীয়মান সূর্যকে প্রণতি জানান।
- কাজের সময় অন্য কোনও চিন্তায় মন দেবেন না।
- কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না।
