আজ বৃষ রাশির জাতকদের জন্য মিশ্র ফলের দিন। সকালের দিকে কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা বা বাধার মুখোমুখি হতে পারেন। তবে ধৈর্য ধরে কাজ করলে বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হবে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা জরুরি। অযথা তর্কে জড়াবেন না। কোনও পুরোনো আইনি সমস্যা মীমাংসার দিকে যেতে পারে। নিজের খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন, পেটের সমস্যা দেখা দিতে পারে।
Advertisement
- প্রাতঃকালে অশ্বত্থ গাছের মূলে জল ঢালুন।
- অফিসে সহকর্মীদের কথায় হুট করে প্রতিক্রিয়া দেবেন না।
- বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
