shono
Advertisement

Breaking News

ajker vrishchik Rashifal

১২ জুলাই ২০২৬: বৃশ্চিক রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Jul 12, 2026Updated: 05:53 PM Jul 11, 2026

আজ আপনার উদ্ভাবনী শক্তি কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীরা সুফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ কোনও সামাজিক কাজে অংশ নিয়ে প্রশংসিত হতে পারেন। আর্থিক যোগ শুভ। নতুন কোনও উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে। তবে আজ গ্যাস বা অম্বলের সমস্যায় ভুগতে পারেন, তাই খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। বিকেলের দিকে কোনও শুভ সংবাদ আপনার পারিবারিক পরিমণ্ডলে আনন্দ বয়ে আনবে।

Advertisement

  • আজ কোনও মন্দিরে গিয়ে ফল বা মিষ্টি দান করুন।
  • হালকা হলুদ রঙের পোশাক আজ আপনার জন্য শুভ।
  • নদী বা জলাশয়ের ধারে একা যাওয়া এড়িয়ে চলুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement